Kishanganj | নেপালের জেল থেকে পালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা! গ্রেপ্তার মহিলা বন্দি

Kishanganj | নেপালের জেল থেকে পালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা! গ্রেপ্তার মহিলা বন্দি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কিশনগঞ্জ: নেপালের (Nepal) জেল থেকে পালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ উঠল। পুলিশ ও এসএসবি’র যৌথ অভিযানে গ্রেপ্তার করা হল এক মহিলা বন্দিকে। বৃহস্পতিবার রাতে কিশনগঞ্জ (Kishanganj) জেলার টেরাগছ ব্লকের ফতেহপুর সীমান্তে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত মহিলা নেপালের খজুরগাছি এলাকার বাসিন্দা।

গোপন সূত্রে কাঠমান্ডু জেল (Kathmandu Jail) থেকে পলাতক মহিলা বন্দির ভারতে অনুপ্রবেশের চেষ্টার খবর পেয়ে এসএসবি’র ১২ নম্বর ব্যাটালিয়ন ও পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। জানা গিয়েছে, ভারতে অনুপ্রবেশের সময় ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে নেপাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, জেন জেড আন্দোলনে উত্তাল রয়েছে নেপাল। বিক্ষোভ-আন্দোলনের সময় ওই মহিলা বন্দি সেখান থেকে পালিয়ে যায় বলে খবর পাওয়া যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *