Kishanganj | জমি বিবাদের জের! দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

Kishanganj | জমি বিবাদের জের! দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

খেলাধুলা/SPORTS
Spread the love


কিশনগঞ্জ: জমি বিবাদের জের। দু’পক্ষের সংঘর্ষে আহত হলেন ১০ জন। কিশনগঞ্জের (Kishanganj) বাহাদুরগঞ্জ থানা এলাকার কৈমারী গ্রামের ঘটনা। আহতদের মধ্যে ৬ জন কিশনগঞ্জ সদর হাসপাতালে (Hospital) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ, এক পক্ষ অন্য পক্ষের জমিতে অবৈধভাবে নির্মাণকাজ করার চেষ্টা করছিলেন। সেইসময় অপর পক্ষের লোকজন তাতে বাধা দেন। কাজ বন্ধের জন্য লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় মহম্মদ আফজল খান, রশিদা খাতুন, কাদির খান সহ ১০ জন আহত হন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। বাহাদুরগঞ্জ থানার আইসি নিশাকান্ত কুমার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এখনও পর্যন্ত ঘটনায় কারও তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *