Kishanganj | গাড়িতে ৯ লক্ষ টাকা, নির্বাচনের আগে কিশনগঞ্জে গ্রেপ্তার ১

Kishanganj | গাড়িতে ৯ লক্ষ টাকা, নির্বাচনের আগে কিশনগঞ্জে গ্রেপ্তার ১

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: সামনেই বিহার বিধানসভার নির্বাচন। তার আগে কিশনগঞ্জের রাস্তায় তল্লাশি চালিয়ে একটি চার চাকার গাড়ি থেকে ৯লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ২৭ নম্বর জাতীয় সড়কে কিশনগঞ্জ-রামপুর চেকপোস্টে। এই ঘটনায় পুলিশ মহম্মদ খলিল (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পূর্ণিয়া জেলার অমৌরের গাছগরিয়া গ্রামের বাসিন্দা সে। ধৃত ৯ লাখ টাকার কোন ধরনের বৈধ নথিপত্র পুলিশকে দেখাতে পারেনি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে যাতে কোনওভাবে অবৈধ টাকার লেনদেন না হয় সেজন্য নির্বাচন কমিশনের নির্দেশে নগদ ৫০ হাজার টাকা নগদে বহন করা নিষিদ্ধ। যদি পুলিশ তা উদ্ধার করে তবে বৈধ নথিপত্র পুলিশকে দেখাতে হবে। ধৃত এদিন বাজেয়াপ্ত টাকার কোনও ধরনের নথিপত্র পুলিশকে দেখাতে পারেনি। পুলিশ সুপার সাগর কুমার জানান, গাড়ি ও টাকা সহ উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *