Kidnapping case | নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ! মালদা থেকে গ্রেপ্তার মূল অভিযুক্তের বাবা

Kidnapping case | নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ! মালদা থেকে গ্রেপ্তার মূল অভিযুক্তের বাবা

শিক্ষা
Spread the love


রায়গঞ্জ: এক নাবালিকা ছাত্রীকে অপহরণ (Kidnapping case) করে দিল্লিতে লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার (arrest) করল পুলিশ। ধৃতের নাম আব্দুল মালেক (৪৩), বাড়ি মালদা জেলার গাজোল থানার মহানগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত নাবালিকার বয়স ১৪ বছর। সে ইটাহার থানার মান্নাই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। নাবালিকার বাবা বাবলু হোসেনের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইটাহার থানার পুলিশ।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করলেও মূল অভিযুক্ত পলাতক থাকায় শনিবার তার বাবাকে (Abdul Malek) গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১৩৭(২)/১৪০(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

The publish Kidnapping case | নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ! মালদা থেকে গ্রেপ্তার মূল অভিযুক্তের বাবা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *