Khushi Kapoor-Vedang Raina | প্রেম ভাঙল শ্রীদেবীকন্যার! ২ বছরের সম্পর্কে কেন দাঁড়ি টানলেন খুশি-বেদাঙ্গ?

Khushi Kapoor-Vedang Raina | প্রেম ভাঙল শ্রীদেবীকন্যার! ২ বছরের সম্পর্কে কেন দাঁড়ি টানলেন খুশি-বেদাঙ্গ?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডে যখন বিয়ের সানাই বাজার ধুম, ঠিক তখনই বিচ্ছেদের সুর শোনা গেল কাপুর পরিবারে। দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্কে ইতি টানলেন শ্রীদেবী (Sridevi Daughter) ও বনি কপুরের কনিষ্ঠ কন্যা খুশি কপুর এবং অভিনেতা বেদাঙ্গ রায়না (Khushi Kapoor-Vedang Raina)। বিটাউনের হাইপ্রোফাইল পার্টি থেকে আম্বানিদের অনুষ্ঠান— যেখানেই খুশিকে দেখা যেত, সেখানেই ছায়ার মতো সঙ্গী হতেন বেদাঙ্গ। কিন্তু আচমকাই সেই প্রেমে যতিচিহ্ন পড়ায় অবাক অনুরাগীরা।

বন্ধুত্বের শুরু থেকে বিচ্ছেদ: ২০২৩ সালে জয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির হাত ধরে একসঙ্গে বলিউডে হাতেখড়ি হয়েছিল খুশি ও বেদাঙ্গের। ছবির সেট থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু, যা দ্রুত প্রেমে রূপ নেয়। গত দুই বছর ধরে পাপারাজ্জিদের লেন্সে বারবার ধরা দিলেও সম্পর্কের কথা সরাসরি কবুল করেননি কেউই। তবে দিন কয়েক আগে কাপুর পরিবারের ক্রিসমাস পার্টিতেও বেদাঙ্গের উপস্থিতি দেখে মনে করা হয়েছিল, সম্পর্ক পরিণতির দিকে এগোচ্ছে। কিন্তু ঘনিষ্ঠ সূত্রের দাবি, “খুশি আর বেদাঙ্গ এখন আর জুটি নন। তাঁদের পথ আলাদা (Bollywood Breakup) হয়ে গিয়েছে।”

বিচ্ছেদের কারণ কী? কেন এই বিচ্ছেদ, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। ঘনিষ্ঠ মহলের কাছেও তাঁরা এর কারণ খোলসা করেননি। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, প্রেমের সম্পর্ক ভাঙলেও তাঁরা একে অপরকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দেননি। ইনস্টাগ্রামে এখনও তাঁরা একে অপরের অনুরাগী। বলিপাড়ার গুঞ্জন, বন্ধুত্ব দিয়েই গল্পের শুরু হয়েছিল বলে প্রেমের অধ্যায় শেষ হলেও বন্ধুত্বটা টিকিয়ে রাখতে চান এই দুই তারকা।

কেরিয়ারের হালহকিকত বর্তমানে খুশির হাতে বড় কোনো প্রোজেক্ট না থাকলেও বেদাঙ্গ রায়না কিন্তু বলিউডে নিজের জমি শক্ত করছেন। সম্প্রতি করণ জোহরের প্রযোজনায় আলিয়া ভাটের বিপরীতে ‘জিগরা’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। কেরিয়ারের এই ব্যস্ততাই কি সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াল? প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *