খড়িবাড়ি: খড়িবাড়িতে(Khoribari) টাকার বিনিময়ে জাল জন্ম-মৃত্যু সংশাপত্র বানানোর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি করল সিপিএম। এই দাবিতে এদিন পথে নেমে বিক্ষোভ দেখায় সিপিএম ও তাদের যুব সংগঠন ডিওয়াইএফআই। খড়িবাড়ি(Khoribari) গ্রামীণ হাসপাতালে সরকারি ‘জন্মমৃত্যু তথ্য ‘ পোর্টালের মাধ্যমে তিন মাসে ৮৭০টি জাল শংসাপত্র তৈরির প্রমাণ পেয়েছে স্বাস্থ্য দপ্তর। এরপরই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। এই ঘটনার সঙ্গে সরাসরি যোগ থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ডেটা এন্টি অপারেটর পার্থ সাহা ও এজেন্ট নবজিৎ গুহ নিয়োগী নামে ২ জনকে। বামেদের অভিযোগ, এই চক্রের বড় মাথারা এখনও অধরা। দ্রুত তদন্ত শেষ করে জালিয়াতির সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের দাবি করেন তারা। একই সঙ্গে জন্মমৃত্যু রেজিস্ট্রারকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তাঁরা। সিপিএমের রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ তদন্তে ঢিলেমির অভিযোগ তুলে বিচারপতির তত্ত্বাবধায়নে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। তিনি জানান, চিকেন নেকের পাশাপাশি নেপাল, বাংলাদেশ সংলগ্ন এই এলাকায় এই জাল সার্টিফিকেট ছড়িয়ে গিয়েছে। এর জাল সার্টিফিকেট ব্যবহার করে পার্সপোট পর্যন্ত বানিয়ে নেওয়া হয়েছে। তাই সিবিআই, সিআইডি বা সিট নয়, নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁরা বিচারবিভাগীয় তদন্ত চাইছেন।…….
