Khalistan group points bomb risk forward of PM Narendra Modi’s Punjab-Haryana go to

Khalistan group points bomb risk forward of PM Narendra Modi’s Punjab-Haryana go to

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


‘বোমা মেরে উড়িয়ে দেব’ – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঞ্জাব-হরিয়ানা সফরের আগে বড় হুমকি দিল খলিস্তানিরা। ইমেল মারফত এই হুমকিবার্তা পাঠানো হয়েছে বলে খবর। গোটা ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, হুমকিবার্তার পরই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু হুমকিবার্তাটি কোথায় পাঠানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে হুমকি বার্তাটি পাঠানো হয়েছে। হুমকি ইমেলে বলা হয়েছে, শুক্রবার হরিয়ানার জিন্দে মোদি যে সভা করবেন, সেখানেই বোমা হামলা চালানো হবে। শুধু তাই নয়, ওই একইদিনে চণ্ডীগড় ও জলন্ধরের বিভিন্ন স্কুল, রেলস্টেশন এবং গুরুত্বপূর্ণ স্থানেও বোমা বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দিয়েছে সংগঠনটি।

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

 

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *