৩ বছর নয়, ৫ বছর আগে প্ল্যান অনুমোদন হয়েছে এরকম নির্মীয়মাণ বহুতলগুলিও অডিটের আওতায় আনা হোক। তারাতলা কাণ্ডের পর নির্মীয়মাণ বহুতলগুলির অডিটের জন্য তৈরি কমিটির তরফে এই সুপারিশই করা হল। আপাতত এই কমিটি কলকাতা শহরের ১১টি বহুতলকে নির্মাণে ছাড়পত্র দিয়েছে।
তারাতলা কাণ্ডের পর কলকাতা শহর, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় নির্মীয়মাণ বেসরকারি বাণিজ্যিক বহুতলের নির্মাণকাজ বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য। এই বহুতলগুলির স্বাস্থ্যপরীক্ষার জন্য অডিট কমিটি তৈরি করা হয়। জি+৫ বা তার বেশি প্ল্যানের নির্মীয়মাণ বহুতলগুলির স্বাস্থ্যপরীক্ষার জন্য ওই অডিট কমিটিতে রাখা হয় ১১ সদস্যকে। বহুতলগুলির প্ল্যানে কোনও অনিয়ম রয়েছে কি না তা খতিয়ে দেখছে এই কমিটি। বেশি অনিয়ম থাকলে অনুমোদন পুরো বাতিল করে দেওয়া হচ্ছে। স্বল্প ত্রুটির ক্ষেত্রে শোধরানোর সুযোগ দেওয়া হচ্ছে নির্মাণ সংস্থাকে। কাজ শুরুর পর মোট ৩৪৪টি বহুতলের তালিকা প্রস্তুত করে অডিট কমিটি। এর মধ্যে ২০০টি বহুতলের নির্মাণ সংস্থা কমিটিতে আবেদন জানায়। এই ২০০টির মধ্যে ১৬০টি নির্মীয়মাণ বহুতল খতিয়ে দেখে কমিটি। ৪১টি বহুতলের রিপোর্ট টেকনিক্যাল কমিটির কাছে পাঠানো হয়। এর মধ্যে আপাতত শহরের মাত্র ১১টি বহুতলকে নির্মাণে ছাড়পত্র দেওয়া হল। আজ, সোমবার কমিটির প্রথম পর্যায়ের রিপোর্ট জানালেন কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডে।
আরও পড়ুন:
স্মিতা পাণ্ডে জানান, বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের নিয়ে বিভিন্ন অভিযোগের কারণে নির্মীয়মাণ বহুতলগুলিকে ছাড়পত্র দেওয়া হয়নি। কোনও জায়গায় দেখা যাচ্ছে, শ্রমিকের রেজিস্ট্রেশন নেই, পিএফের কাগজ নেই। এসব ক্ষেত্রে শোধরানোর সুযোগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
