গত কয়েক দিনে কিছুটা কমেছিল বৃষ্টির পরিমাণ। এর ফলে অসমের বেশ কিছু অঞ্চলে বন্যার জলও নামতে শুরু করেছিল। তবে প্রান্তিক অঞ্চলগুলিতে আমজনতার দুর্ভোগ এখনও কমেনি। বরং আশঙ্কা বাড়িয়ে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জারি হয়েছে হলুদ সতর্কতাও। এদিকে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। ভয়াবহ বন্যা৪ পরিস্থিতিতে অসমের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বলিউড সেলিব্রিটির একাংশ। মিডিয়া রিপোর্ট মোতাবেক, সলমন খান ইতিমধ্যেই ত্রাণ পৌঁছাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার বন্যাদুর্গতদের মোটা টাকা আর্থিক অনুদান ‘চন্দু চ্যাম্পিয়ন’ কার্তিক আরিয়ানের।
অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা আর্থিক সাহায্য দিয়েছেন অভিনেতা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিনেতার এই মানবিক দিকটি নিজেই সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কার্তিকের এই অবদান বন্যাকবলিত এলাকার ত্রাণকার্যে ও পুনর্বাসনে বিশেষ ভূমিকা পালন করবেন।
আরও পড়ুন:

সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে কৃতজ্ঞতাজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আপনার এই উদার অনুদানে আমি সত্যিই আপ্লুত। আপনার এই সহযোগিতা অসমের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুর্দিন কাটিয়ে উঠতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।’ অসম সরকারের পক্ষ থেকেও অভিনেতাকে ধন্যবাদ জানানো হয়েছে।
Gratitude to actor @TheAaryanKartik for his beneficiant contribution of ₹1 Crore to the Chief Minister’s Reduction Fund.
HCM Dr. @himantabiswa appreciated his commendable gesture and well timed assist towards state reduction measures.
— Chief Minister Assam (@CMOfficeAssam) July 30, 2026
সোশাল মিডিয়ায় কার্তিককে কুর্নিশ জানিয়ে সরকারের সংযোজন, ‘অভিনেতা কার্তিক আরিয়ানকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা তাঁর এই উদ্যোগ এবং সময়োপযোগী সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
Actually heartened by your beneficiant contribution, @TheAaryanKartik
Your assist will go a good distance in serving to the individuals of Assam#AssamFloods https://t.co/GoMCDKdu9C
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 30, 2026
অভিনেত্রী আলিয়া ভাটও অসমে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও আয়ুষ্মান খুরানা এবং তাঁর স্ত্রী, লেখক-চলচ্চিত্র নির্মাতা তাহিরা কাশ্যপ, অসমের বন্যাদুর্গত মানুষের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
