Karnataka | মহীশূরের রেস্টোপাবে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন ২, আহত ৬

Karnataka | মহীশূরের রেস্টোপাবে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন ২, আহত ৬

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অইনলাইন ডেস্কঃ সোমবার কর্ণাটকের (Karnataka) মহীশূরের (Mysuru) একটি রেস্টোপাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যেই মৃতদের পরিচয় পাওয়া গেছে—তাঁরা হলেন ২৬ বছর বয়সী সাহিন (দার্জিলিং) এবং ২৪ বছর বয়সী প্রকাশ (নেপাল)।

দমকল আধিকারিক রঙ্গনাথ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের (Restopub Hearth) পর মই ব্যবহার করে প্রায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাঁরা বর্তমানে আশঙ্কামুক্ত।  আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সনু, রমেশ, মহাদেব প্রসাদ, প্রোজ্জ্বল, অবিনাশ এবং পাবের মালিক প্রীতম পুমিৎ। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে দুই কর্মীর মৃতদেহ উদ্ধার করেছেন।

দমকল আধিকারিক রঙ্গনাথের প্রাথমিক অনুমান অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। রেস্টোপাবের ভেতরে কাঠের তৈরি প্রচুর আলংকারিক সামগ্রী ছিল, যা আগুনের তীব্রতা দ্রুত বাড়িয়ে দিয়েছিল বলে মনে করা হচ্ছে। বর্তমানে পুলিশ এবং দমকল বাহিনী ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *