Kangana Ranaut | কেন কঙ্গনার সঙ্গে দেখাই করতে চাননি এআর রহমান? বিস্ফোরক তথ্যে সরগরম নেটপাড়া!

Kangana Ranaut | কেন কঙ্গনার সঙ্গে দেখাই করতে চাননি এআর রহমান? বিস্ফোরক তথ্যে সরগরম নেটপাড়া!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বলিউডে এবার সুরের যুদ্ধে রাজনীতির সুর! অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের সাম্প্রতিক এক বিস্ফোরক মন্তব্যের পালটা দিয়ে ময়দানে নামলেন ‘কুইন’ কঙ্গনা রনৌত। গত আট বছরে কাজ হারানোর পেছনে রাজনৈতিক ও ধর্মীয় বিভাজনকে দায়ী করেছিলেন রহমান। আর সেই অভিযোগের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রহমানকে ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘ঘৃণ্য’ বলে আক্রমণ শানালেন অভিনেত্রী।

রহমানের অভিযোগ: সৃজনশীলতাহীন ক্ষমতা ও ধর্মীয় বিভাজন
সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান আক্ষেপ করে জানান, গত আট বছরে তাঁর কাজের পরিধি অনেকটাই সংকুচিত হয়েছে। তাঁর মতে, বলিউডের অন্দরে এমন কিছু শক্তি সক্রিয় হয়েছে যারা সৃজনশীল নয়, বরং বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী। রহমান সরাসরি কারও নাম না নিলেও, তাঁর নিশানায় যে কেন্দ্রের শাসক দল এবং বলিউডের একাংশ ছিল, তা বুঝতে অসুবিধা হয়নি কারও। রহমানের কথায়, “ক্ষমতা তাঁদের হাতেই রয়েছে যাঁরা সৃজনশীল নন। হয়তো ধর্মীয় বিভাজনও এর কারণ হতে পারে।”

পালটা তোপ কঙ্গনার: ‘আমার চিত্রনাট্য না পড়েই ফিরিয়েছিলেন’
রহমানের এই অভিযোগের প্রেক্ষিতেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা রনৌত। বিজেপি সমর্থক হওয়ার কারণে তিনিও ইন্ডাস্ট্রিতে একঘরে— এই দাবি দীর্ঘদিনের। কিন্তু রহমানের ‘ভিকটিম কার্ড’ খেলতে চাওয়াকে মেনে নিতে পারেননি তিনি। কঙ্গনা নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সমাজমাধ্যমে লেখেন, “হিংসা ও দ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে। আমি আমার পরিচালিত ‘ইমার্জেন্সি’ ছবির চিত্রনাট্য নিয়ে আপনার কাছে যেতে চেয়েছিলাম। কিন্তু দেখা করা তো দূরস্থান, আপনি গল্পটা শুনতেও অস্বীকার করেন। আমাকে সোজাসুজি বলা হয়েছিল যে, আপনি কোনও ‘একপেশে প্রচারমূলক’ (Propaganda) ছবির অংশ হতে চান না।” কঙ্গনার সাফ কথা, রহমানের মতো পক্ষপাতদুষ্ট মানুষ তিনি আর দেখেননি। তাঁর মতে, রহমান নিজেই যখন রাজনৈতিক বিচারবুদ্ধি দিয়ে শিল্পীকে বিচার করেন, তখন তাঁর মুখে কাজ হারানোর অভিযোগ মানায় না।

বিভক্ত বলিউড: রহমানের বিরুদ্ধে সরব জাভেদ আখতার-শান
রহমানের এই মন্তব্যের বিরোধিতা করতে দেখা গেছে ইন্ডাস্ট্রির আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে। কঙ্গনা ছাড়াও গীতিকার জাভেদ আখতার এবং সঙ্গীতশিল্পী শান রহমানের এই যুক্তি খণ্ডন করেছেন। তাঁদের মতে, শিল্পের ময়দানে কাজ পাওয়া বা না পাওয়াটা মেধার বিষয়, এর সঙ্গে ধর্মীয় বা রাজনৈতিক রং লাগানো অনুচিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *