Kalighat OC Suspended | সোশ্যাল মিডিয়ায় ‘অস্ত্র-প্রদর্শন’ করে চরম মাশুল! পোস্ট বিতর্কে সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি গৌতম দাস

Kalighat OC Suspended | সোশ্যাল মিডিয়ায় ‘অস্ত্র-প্রদর্শন’ করে চরম মাশুল! পোস্ট বিতর্কে সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি গৌতম দাস

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ‘আপত্তিকর’ ছবি পোস্ট করার দায়ে শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়লেন কালীঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক (Kalighat OC Suspended) গৌতম দাস। বিতর্কিত ওই ছবিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে তাঁকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। তাঁর জায়গায় কালীঘাট থানার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে।

জানা গিয়েছে, কালীঘাট থানার ওসি গৌতম দাস নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পুলিশের উর্দি পরা অবস্থায় চেয়ারে বসে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করেছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এই ছবিটিকে ‘আপত্তিকর’ ও ‘হুমকিমূলক’ বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে আইনি পদক্ষেপের দাবি জানান।

জয়প্রকাশ মজুমদারের অভিযোগ ছিল, কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী কোনো পুলিশকর্তা উর্দি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে পারেন না। এছাড়া ভারত সরকারের নিয়ম অনুযায়ী, আগ্নেয়াস্ত্র নিয়ে উস্কানিমূলক পোস্ট করা নিষিদ্ধ।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তুলেছিলেন, ওসির হাতে থাকা ওই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি আদৌ তাঁর জন্য বরাদ্দ কি না বা সেটি ব্যবহারে তিনি আদৌ প্রশিক্ষিত কি না। এই ধরনের পোস্ট সাধারণ মানুষের জন্য সরাসরি ‘হুমকি’ হিসেবে কাজ করে বলেও তিনি দাবি করেন।

উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WB Meeting Election 2026) দ্বিতীয় দফার প্রাক্কালে কালীঘাট থানার ওসি পদে একাধিকবার রদবদল করা হয়েছিল। গত ২৯ মার্চ উৎপল ঘোষকে দায়িত্ব দেওয়া হলেও এক মাসের মাথায় তাঁকে সরিয়ে গৌতম দাসকে আনা হয়েছিল। তবে দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই বিতর্কিত পোস্টের জেরে তাঁকে সরিয়ে দেওয়া হলো এবং চামেলি মুখোপাধ্যায়কে নতুন দায়িত্ব অর্পণ করা হলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *