JD Vance | ‘আগে নিজের ঘর সামলান’, কটাক্ষের শিকার ভান্স

JD Vance | ‘আগে নিজের ঘর সামলান’, কটাক্ষের শিকার ভান্স

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


ওয়াশিংটন: অভিবাসীদের নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের (JD Vance) সাম্প্রতিক মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে আমেরিকায়। দেশের রাজনৈতিক মহল, এমনকি সমাজমাধ্যমেও তীব্র কটাক্ষ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ডেপুটিকে।

সম্প্রতি ভান্স এক্সে লিখেছিলেন, ‘ঢালাও অভিবাসনের জেরে মার্কিনদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে। তাঁরা চাহিদা অনুযায়ী কাজকর্ম পাচ্ছেন না। তাঁদের উন্নততর জীবনযাপনের সুযোগ কেড়ে নিচ্ছেন অভিবাসীরা।’ তাঁর দাবি, যেসব গবেষণা বা প্রতিবেদন দেখায় যে অভিবাসন ব্যাপারটা মার্কিন অর্থনীতির জন্য ভালো অথবা মার্কিনদের চাকরি কমায় না— সেই গবেষণাগুলির পিছনে নাকি টাকা দেয় এমন লোকেরা, যারা বিদ্যমান অভিবাসন-নির্ভর ব্যবস্থায় প্রচুর লাভ করছে।

লুইজিয়ানা রাজ্যের এক নির্মাণ ব্যবসায়ীর বক্তব্যের জবাবেই ওই পোস্ট করেন ভান্স। তবে মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। পারিবারিক প্রেক্ষিত তুলে ধরে তাঁকে কটাক্ষ করা হয়। একজন লেখেন, ‘একটা প্রশ্ন— আপনার স্ত্রী তো ভারতীয়?’ আরেকজন লেখেন, ‘আগে নিজের পরিবারকে ভারতে পাঠান, উদাহরণ স্থাপন করুন। তাহলেই বোঝা যাবে আপনি মার্কিনদের প্রতি আন্তরিক কি না!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *