India-South Africa T20 collection | দুরন্ত ঘূর্ণিতে কুপোকাত প্রোটিয়ারা, কটকের মাটিতে ভারতের কাছে নাস্তানাবুদ দক্ষিণ আফ্রিকা

India-South Africa T20 collection | দুরন্ত ঘূর্ণিতে কুপোকাত প্রোটিয়ারা, কটকের মাটিতে ভারতের কাছে নাস্তানাবুদ দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কটকের মাটিতে বড় জয় পেল ভারত। টি২০ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে হারিয়ে দিল ভারত। এদিন প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে করে ১৭৫ রান। জবাবে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা সাড়ে ১২ ওভারে মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায়। এদিন ভারতের বোলিং ব্রিগেডের সামনে দাঁড়াতেই পারল না প্রোটিয়ারা। টি২০ তে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর। এদিন বুমরাহ টি-২০ কেরিয়ারে শততম উইকেট পেয়েছেন। একমাত্র ভারতীয় বোলার হিসাবে ৩ ফরম্যাটেই উইকেটের সেঞ্চুরি করার রেকর্ড গড়ে ফেললেন তিনি।

জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনেই স্বমহিমায় ফিরলেন হার্দিক। নিজের জাত চিনিয়ে কটকের বারাবটি স্টেডিয়ামে ভারতের স্কোরকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। এদিন ফের টস হারে ভারত। প্রত্যাশিতভাবেই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফেরেন চোট সারিয়ে দলে ফেরা সহ-অধিনায়ক শুভমান গিল। অধিনায়ক সূর্যকুমার যাদবও এদিন ব্যর্থ হয়েছেন। এদিন মাত্র ১৭ রানে ২ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপর লড়াই শুরু করেন তিলক বর্মা, অক্ষর প্যাটেল। ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে শুরু পালটা মার। মাত্র ২৮ বলে ৫৯ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি। ছ’টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। মূলত হার্দিকের ওই ইনিংসেই শেষ পর্যন্ত ১৭৫ রানে পৌঁছল টিম ইন্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট খোয়াতে থাকে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই অর্শদীপ সিং তুলে নিলেন ডি’কক-কে। এরপর একে একে মার্করাম, স্টাবস, মিলার, ফেরেরিয়া সকলেই ব্যর্থ হন। একমাত্র ব্রেভিস (২২) ছাড়া কোনও দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটার কুড়ি রানের গণ্ডি পেরোননি। মাত্র ৭৪ রানে অলআউট হয়ে গেলেন মার্করামরা। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন অর্শদীপ, বুমরাহ, বরুণ চক্রবর্তী, অক্ষর দুটি করে উইকেট পেয়েছেন। হার্দিক এবং দুবে পেলেন একটি করে উইকেট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *