জঙ্গিপুর: রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল দুই ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। জানা গিয়েছে, এদি দুপুরে স্থানীয় বাসিন্দা চাঁদু দাসের রান্নাঘরে কোনওভাবে আগুন লেগে যায় গ্যাসের সিলিন্ডারে। বিকট শব্দে ফেটে যায় সিলিন্ডার। বাড়িতে আগুন লেগে যায়।
সিলিন্ডার ফাটার শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হন কমপক্ষে ৬-৭ জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় উজ্জ্বল দাস ও চণ্ডী প্রধান নাম দুই প্রতিবেশীর। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
