Jangipur | কারখানা বানিয়ে চলছিল ভেজাল মশলা তৈরি! পুলিশি অভিযানে গ্রেপ্তার ২

Jangipur | কারখানা বানিয়ে চলছিল ভেজাল মশলা তৈরি! পুলিশি অভিযানে গ্রেপ্তার ২

শিক্ষা
Spread the love


জঙ্গিপুর: ভর সন্ধ্যায় বানচাল হল জালিয়াতির পরিকল্পনা! দৈনন্দিন গৃহস্থালির কাজে ব্যবহৃত হরেক রকম নামিদামি ব্র্যান্ডেড কোম্পানির ভেজাল মশলা তৈরির চক্রের হদিস পেল পুলিশ। সেইমতো জঙ্গিপুর(Jangipur) পুলিশ সামশেরগঞ্জ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে পর্দাফাঁস করল ভেজাল মশলা তৈরি চক্রের। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে একটি কারখানায় হানা দেয় পুলিশ। হানা দিতেই দেখা যায় বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল হলুদ। সঙ্গে আরো নানান ধরনের উপকরণ। ঘটনাস্থল থেকেই ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক মিল মালিক ওসমান। প্রাথমিক তদন্তে জানা যায়, এই কারখানায় দীর্ঘদিন ধরেই চলছিল ভেজাল মশলা তৈরির কারবার। ধৃতদের জঙ্গিপুর(Jangipur) মহকুমা আদালতে তোলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *