Jammu-Kashmir | ফের ধসের কবলে জম্মু-কাশ্মীর, ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক

Jammu-Kashmir | ফের ধসের কবলে জম্মু-কাশ্মীর, ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের প্রকৃতির রোষে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। রবিবার সকালে ভয়াবহ ভূমিধসে (Landslide) ক্ষতিগ্রস্ত হল উধমপুর জেলার সোমরোলি এলাকা। ভূমিধসের ফলে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের একাংশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছে নারসু বাজারের একাধিক হোটেল ও দোকান। তবে ঘটনার দরুন কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্রের খবর, আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ১১টা নাগাদ উধমপুর জেলার সোমরোলি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। এই সোমরোলি এলাকাটি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের পাশেই অবস্থিত। ভূমিধসের ধাক্কায় জাতীয় সড়কের পাশাপাশি সংলগ্ন নারসু বাজার এলাকাতেও বড়সড় ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধসে সম্প্রতি খোলা একটি হোটেল এবং বেশ কয়েকটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি দোকান এবং বাড়ি সম্পূর্ণ ভেঙেও পড়েছে। বিপর্যয়ের মাত্রা ভয়াবহ হলেও, ঘটনার আকস্মিকতা সামলে দ্রুত পদক্ষেপ নেন স্থানীয় বাসিন্দারা। ধস নামার সঙ্গে সঙ্গেই এলাকার দোকান ও বাড়িগুলি খালি করে দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে উত্তর ভারত, বিশেষত জম্মু-কাশ্মীরে একাধিক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে চলেছে। কিছুদিন আগেই মেঘভাঙা বৃষ্টির কারণে ভূমিধস নেমেছিল ডোডায়। বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে জম্মুর রেইসি জেলায় ধসের কারণে অন্তত ৪১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। তারও আগে কাঠুয়ায় ভারী বৃষ্টিতে ধস এবং কিশ্তওয়াড়ে হড়পা বানে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছিল। এই পরিস্থিতিতে, আজকের ধসের ঘটনা আরও একবার প্রমাণ করল এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কতটা তীব্র। জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত এবং সরবরাহ শৃঙ্খলেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *