Jammu | জম্মুতে NIA দপ্তরের কাছে চিনা রাইফেল স্কোপ উদ্ধার! আটক ২

Jammu | জম্মুতে NIA দপ্তরের কাছে চিনা রাইফেল স্কোপ উদ্ধার! আটক ২

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জম্মুর এনআইএ (NIA) সদর দপ্তরের সন্নিকটে একটি চিনা প্রযুক্তির অ্যাসল্ট রাইফেল স্কোপ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে উদ্বেগ ছড়িয়েছে। এদিন সিধরা অঞ্চলের আসরারাবাদে ৬ বছর বয়সী এক শিশুকে একটি টেলিস্কোপিক স্কোপ নিয়ে খেলতে দেখেন নিরাপত্তা কর্মীরা। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, শিশুটি এটি স্থানীয় একটি আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে পেয়েছে। জানা গিয়েছে, উদ্ধারকৃত স্কোপটি চিনা প্রযুক্তিতে তৈরি, যা স্নাইপার রাইফেল বা অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেলে লক্ষ্যভেদের জন্য ব্যবহৃত হয়।

ঘটনার পরপরই জম্মু পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) পুরো এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। সিনিয়র পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাইফেল স্কোপ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে সাঁবা জেলা থেকে ২৪ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। অন্য একটি অভিযানে তানভীর আহমেদ নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা তানভীরের মোবাইলে একটি পাকিস্তানি নম্বর পাওয়ার দরুন তাকে জেরা করা হচ্ছে। জম্মু পুলিশ জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *