Jalpaiguri | মেয়েকে নিয়ে টিউশন থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, ট্রাকের চাকায় পিষ্ট তৃণমূল নেতা

Jalpaiguri | মেয়েকে নিয়ে টিউশন থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, ট্রাকের চাকায় পিষ্ট তৃণমূল নেতা

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি: মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে গেল চরম বিপর্যয়। মঙ্গলবার রাতে জলপাইগুড়ি শহর (Jalpaiguri) সংলগ্ন গোশালা মোড় এলাকায় ৩১ নম্বর ডি জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা (TMC chief) লুৎফর রহমানের (৪৮)। এই ঘটনায় লুৎফর রহমানের মেয়ে গুরুতর আহত হয়েছে। সে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, সে নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, লুৎফরের মেয়ে নিউটাউন পাড়ায় প্রাইভেট টিউশন পড়ত। মঙ্গলবার রাতে মেয়েকে বাইকের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। গোশালা মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকটিতে সজোরে ধাক্কা মারে। মেয়েটি রাস্তার পাশে ছিটকে পড়লেও লুৎফর সরাসরি ট্রাকের চাকার নিচে পিষে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর ট্রাকটি বাইকটিকে বেশ কিছুটা পথ হিঁচড়ে নিয়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় গোশালা মোড় এলাকা। উত্তেজিত জনতা লাঠি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ ওঠে, ক্ষুব্ধ জনতা রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালায়। এর ফলে দীর্ঘক্ষণ ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের ঘিরেও স্থানীয়রা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক বর্তমানে পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *