বোরখার আড়ালে গভীর ষড়যন্ত্র! ভোটকেন্দ্রে মহিলাদের ‘মুখ দেখাতে’ বলছে বিএনপি

বোরখার আড়ালে গভীর ষড়যন্ত্র! ভোটকেন্দ্রে মহিলাদের ‘মুখ দেখাতে’ বলছে বিএনপি

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বোরখার আড়ালে ব্যাপক ছাপ্পা ভোটের আশঙ্কা বাংলাদেশে! আগামী ১২ ফেব্রুয়ারি সে দেশে জাতীয় নির্বাচন। তার আগে বোরখায় উদ্বিগ্ন সেখানকার অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে বিএনপির তরফে দাবি জানানো হয়েছে, বুথের মধ্যে যেন বোরখা পরিহিত মহিলাদের মুখ দেখে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।

এই বিষয়ে আরও খবর

জাতীয় নির্বাচনে ব্যাপক জালিয়াতির আশঙ্কা করে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, “মহিলারা বোরখা পরে ভোটকেন্দ্রে আসুন তাতে সমস্যা নেই। কিন্তু ভোটকেন্দ্রে ঢোকার পর তাঁরা যেন নিকাব খুলে ভোট দেন। কারণ বোরখার আড়ালে জাল ভোট দিতে পারে দুষ্কৃতীরা।” ওই প্রার্থীর আরও দাবি, ভোটের প্রাক্কালে গোটা বাংলাদেশে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে বোরখার বিক্রি। শুধু তাই নয়, পুলিশের ভুয়ো পোশাক বানানোর অর্ডার এসেছে বহু দোকানে। এই ঘটনায় স্পষ্ট ভোট জালিয়াতির এক বিরাট ষড়যন্ত্র রচিত হচ্ছে এই নির্বাচনে।

ভোটের প্রাক্কালে গোটা বাংলাদেশে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে বোরখার বিক্রি। শুধু তাই নয়, পুলিশের ভুয়ো পোশাক বানানোর অর্ডার এসেছে বহু দোকানে।

নির্বাচনে জালিয়াতির আশঙ্কায় মঙ্গলবার বিকেলে বাংলাদেশের সিলেটে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করেন এই কেন্দ্রের বিএনপি প্রার্থী আরিফুল। গোটা ঘটনার কথা জানিয়ে তাঁর আবেদন, বোরখা পরিহিত মহিলা ভোটারদের মুখ দেখার পরই যেন তাঁদের নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। শুধু তাই নয়, বিএনপি নেতা আরও বলেন, সীমান্তবর্তী অনেক কেন্দ্র রয়েছে যেখানে যাতায়াতের ব্যবস্থা নেই। সেইসব অঞ্চলে ব্যালট বাক্স ছিনতাই হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *