হাতে কচুরির বাটি। রাস্তার ধারে স্কুটি দাঁড় করিয়ে সেখানে বসেই খাচ্ছিলেন ব্যক্তি। আচমকাই তাঁর পাশে এসে যায় একটি বাইক। ব্যবসায়ী কিছু বুঝে ওঠার আগে নিমেষে তাঁর স্কুটির সামনে থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বাইক আরোহীরা। জানা গিয়েছে, ওই ব্যাগেই ছিল ২০ লক্ষ টাকা। কচুরি হাতে নিয়েই চোখের সামনে থেকে ২০ লক্ষ টাকা ভর্তি ব্যাগ নিয়ে দুষ্কৃতীদের চম্পট দিতে দেখেলেন ওই ব্যবসায়ী। রাজস্থানের জয়পুরের নাহারগড় থানা এলাকার ঘটনা। দুঃসাহসিক চুরির ঘটনা ধরা পড়েছে রাস্তার সিসিটিভিতে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই সিসিটিভি ফুটেজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুটির সামনে ব্যাগটি ঝুলিয়ে রেখে রাস্তার ধারের একটি দোকান থেকে কচুরি কিনে খাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় অন্য বাইকে চেপে এসে দুই ব্যক্তি তাঁর স্কুটিতে ঝোলানো ব্যাগটি হাতিয়ে চম্পট দেয়। ব্যাগ চুরি হতে দেখে তাদের পিছনে ধাওয়া করেন ওই ব্যবসায়ী। তবে দুষ্কৃতীদের ধরা যায়নি বলে খবর।
আরও পড়ুন:
অন্যদিকে অভিযুক্তদের শনাক্ত করতে এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দু’জনের মাথায় হেলমেট ছিল। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে নাহারগড় থানায় দায়ের করা হয়েছে মামলা। ঘটনার তদন্তে নেমে ওই বাইকের নম্বর ও চুরির পর কোনদিকে পালিয়েছে বাইক আরোহীরা, তা খোঁজার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
