সিরিজের তৃতীয় ম্যাচে দেখা গেল ‘কাঁটে কা টক্কর’। প্রথমে ব্যাটে করে অভিষেক শর্মার দাপটে টিম ইন্ডিয়া থামে ২২৩ রানে। ভালো শুরু করেও সেই রান তুলতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। যদিও কামিল পুরান আর রোভম্যান পাওয়েল ক্যারিবিয়ানদের ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন। কিন্তু স্লগ ওভারে ভারতের বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে মাথানত করল রিচার্ডসের দেশের খেলোয়াড়রা। বল হাতে দাপট দেখালেন আর্শদীপ সিং। ৪৪ রান দিলেও তুলে নিলেন মূল্যবান ৩ উইকেট। এর জেরে ৭ উইকেটে ২০৯ রানে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। দিনের শেষে ১৪ রানে ম্যাচ জিতল ভারত। ২-১ ব্যবধানে এগিয়ে থাকল চলতি সিরিজে।
এদিন টসে জিতে প্রথম ভারতকে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। দলে দুই বদল। শিবম দুবের জায়গায় নেওয়া হয় নীতীশ কুমার রেড্ডিকে। কুলদীপ যাদবের পরিবর্তে প্রিন্স যাদব। শুরুতে সঞ্জু স্যামসনের (৩) উইকেট খোয়ালেও অভিষেক এবং ঈশান কিষান ছিলেন তুরীয় মেজাজে। পাওয়ার প্লের ছ’ওভার ওঠে ৮৭ রান। দুই বাঁহাতি তারকার জুটিতে ওঠে ১১০ রান। রস্টন চেজের বলে ১৮ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরতেই কিছুটা তাল কাটে। অধিনায়ক শ্রেয়স আইয়ার (১) ব্যর্থ। তিলক বর্মা (২৮) সেট হয়ে রান আউট। নমন ধীর (১০)-ও রান পেলেন না। নীতীশ রেড্ডি থামলেন ২১ রানে। শেষের দিকে অক্ষর প্যাটেল (২০) থাকায় ভারতের রান ২০০ পেরল। তবে তিনিও রান আউট হলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ২২৩ রানে অল আউট হয় ভারত।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
সর্বশেষ খবর
