Itahar | প্রার্থী হচ্ছেন না প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার

Itahar | প্রার্থী হচ্ছেন না প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার

শিক্ষা
Spread the love


রণবীর দেব অধিকারী, ইটাহার: বাম আমলে ইটাহার (Itahar) কেন্দ্র থেকে নির্বাচিত সিপিআই দলের তিনবারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায় আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। দলীয় সূত্রে খবর, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সংগঠনের দায়িত্বে থাকলেও, ছাব্বিশের ভোটযুদ্ধে সরাসরি ব্যাট হাতে ক্রিজে থাকছেন না তিনি। শ্রীকুমার নিজেও সেকথা জানিয়েছেন।

১৯৯৬ সালে প্রথম ইটাহার বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট সমর্থিত সিপিআই প্রার্থী হিসেবে ভোটে জিতে বিধায়ক নির্বাচিত হন খড়্গপুর আইআইটি-র ছাত্র তথা মালদা কলেজের গণিতের প্রাক্তন অধ্যাপক শ্রীকুমার মুখোপাধ্যায়। সেবারই তাঁকে বামফ্রন্টের মন্ত্রীসভায় অসামরিক প্রতিরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী করা হয়। এরপর ২০০১ ও ২০০৬-এর নির্বাচনে ইটাহার থেকেই নির্বাচিত হয়ে ২০১১ পর্যন্ত একই দপ্তরের মন্ত্রীপদ সামলান তিনি। বাম সরকারের পতনকালে তাবড় বাম প্রার্থীদের মতো তিনিও প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী অমল আচার্যর কাছে পরাজিত হন। তার পরের দুই নির্বাচনে একই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইটাহারের মানুষ আর তাঁকে ভোটে জেতাননি। এবার ষাটোর্ধ্ব শ্রীকুমারকে সরিয়ে ইটাহার কেন্দ্রে তরুণ মুখ এনে দাঁড় করাতে চাইছে সিপিআই। ইটাহারে কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় উচ্চশিক্ষা বিস্তারে শ্রীকুমারের অবদান সহ একাধিক সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা দলমতনির্বিশেষে কেউই অস্বীকার করেন না। এহেন একজন নেতাকে দল এবার প্রার্থী করছে না কেন? শুধুই কি তারুণ্যকে প্রাধান্য দেওয়ার জন্য? শ্রীকুমার মুখোপাধ্যায় বলেন, ‘আমি নিজেই প্রার্থী হতে চাইনি। তাছাড়া আমি এখন কৃষকসভার রাজ্য সম্পাদক। দল আমাকে সংগঠন দেখার দায়িত্ব দিয়েছে। এই সংগঠনকে মজবুত করার কাজটাই মন দিয়ে করছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *