ISRO PSLV Mission | কক্ষপথে পৌঁছানোর আগেই ‘ব্যর্থ’ পিএসএলভি-সি৬২! নিখোঁজ ‘অন্বেষা’ সহ ১৬টি উপগ্রহ

ISRO PSLV Mission | কক্ষপথে পৌঁছানোর আগেই ‘ব্যর্থ’ পিএসএলভি-সি৬২! নিখোঁজ ‘অন্বেষা’ সহ ১৬টি উপগ্রহ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই বড়সড়ো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সোমবার সকালে শ্রীহরিকোটা (Sriharikota) থেকে পিএসএলভি-সি৬২ মিশনের উৎক্ষেপণ সফলভাবে হলেও, তৃতীয় ধাপে ঘটল বিপত্তি (ISRO PSLV Mission)। যান্ত্রিক গোলযোগের জেরে কক্ষপথে পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে নিখোঁজ হয়ে গেল ১৬টি উপগ্রহ। ফলে ডিআরডিও-র (DRDO) তৈরি নজরদারি উপগ্রহ ‘অন্বেষা’ (Anvesha) এবং আরও ১৫টি কৃত্রিম উপগ্রহের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইসরো সূত্রে খবর, এদিন সকাল ১০টা ১৮ মিনিটে ২৬০ টনের পিএসএলভি-ডিএল (PSLV-DL) রকেটটি আকাশপথে পাড়ি দেয়। চারটি পর্যায়ের মধ্যে প্রথম দু’টি পর্যায় অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হলেও তৃতীয় পর্যায়ে হঠাৎই রকেটের গতিবেগ এবং উচ্চতা প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেকটা কমে যায়। এরপরই কন্ট্রোল রুমের সঙ্গে রকেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেন, ‘অভিযানের তৃতীয় ধাপে সমস্যা দেখা দিয়েছে। আমরা সমস্ত তথ্য খতিয়ে দেখছি। শীঘ্রই বিস্তারিত জানানো হবে।’ যদিও অভিযানটি এখনই পুরোপুরি ‘ব্যর্থ’ বলে ঘোষণা করেনি ইসরো, তবে গতিপথের এই বিচ্যুতি উপগ্রহগুলিকে সঠিক কক্ষপথে স্থাপনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এই অভিযানের মূল লক্ষ্য ছিল ডিআরডিও-র তৈরি ‘ইওএস-এন১’ বা ‘অন্বেষা’ উপগ্রহটিকে কক্ষপথে স্থাপন করা। সীমান্তে শত্রুদেশের গতিবিধির ওপর নজরদারি এবং নির্ভুল মানচিত্র তৈরিতে সক্ষম এই উপগ্রহটি। এর পাশাপাশি ভারতের বেসরকারি সংস্থা ‘ধ্রুব স্পেস’-এর সাতটি এবং ফ্রান্স, নেপাল, ব্রাজিল সহ বিভিন্ন দেশের আরও আটটি উপগ্রহ ওই একই রকেটে ছিল। যান্ত্রিক ত্রুটি না কাটলে এই সবকটি উপগ্রহই মহাকাশে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসেও পিএসএলভি-র একটি অভিযান একই রকম যান্ত্রিক কারণে ব্যর্থ হয়েছিল। সেই অভিজ্ঞতার পর এবারের ৬৪তম মিশনটি নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন বিজ্ঞানীরা। কিন্তু তাতেও ঘটল বিপত্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *