ISL | অবশেষে কাটল জট, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের আইএসএল; অংশ নিচ্ছে ১৪টি দলই

ISL | অবশেষে কাটল জট, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের আইএসএল; অংশ নিচ্ছে ১৪টি দলই

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর দিনক্ষণ চূড়ান্ত হল। আগামী ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুরু হতে চলেছে দেশের এই শীর্ষ লিগ। মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) সরকারিভাবে এই ঘোষণা করেছেন।

বাণিজ্যিক পার্টনার না থাকায় লিগ (Indian Tremendous League) শুরু হওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই মেঘ কেটেছে। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সরকার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং ক্লাবগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর সর্বসম্মতিক্রমে লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের নির্যাস ও লিগের রূপরেখা:

এদিন ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, “আইএসএল নিয়ে নানারকম জল্পনা চলছিল। কিন্তু আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ১৪ ফেব্রুয়ারি থেকেই খেলা শুরু হবে এবং সবকটি ১৪টি ক্লাবই এতে অংশ নেবে।” এই ১৪টি ক্লাবের মধ্যে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং-এর মতো ঐতিহ্যবাহী দলগুলির পাশাপাশি কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, চেন্নাইয়ান এফসি, এসসি দিল্লি, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি এবং ইন্টার কাশীর মতো দলগুলিও থাকছে।

ম্যাচ ও অর্থায়ন:

এআইএফএফ (AIFF) সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, এবারের লিগে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতে মোট ৯১টি ম্যাচ খেলা হবে। লিগ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৫ কোটি টাকার একটি কেন্দ্রীয় তহবিল গঠন করা হয়েছে। বাণিজ্যিক পার্টনার না থাকায় এই তহবিলের বড় অংশটাই বহন করবে ফেডারেশন। কল্যাণ চৌবে জানান, আইএসএল-এর জন্য এআইএফএফ প্রায় ১৪ কোটি টাকা এবং আই লিগের জন্য ৩.২ কোটি টাকা দেবে।

আই লিগ আপডেট:

আইএসএল-এর পাশাপাশি আই লিগ নিয়েও ধোঁয়াশা কেটেছে। কল্যাণ চৌবে নিশ্চিত করেছেন যে আইএসএল-এর সময়েই আই লিগও শুরু হবে। তবে লিগ কিছুটা ছোট করা হয়েছে, যেখানে ১১টি ক্লাব অংশ নেবে এবং মোট ৫৫টি ম্যাচ খেলা হবে।

ভবিষ্যতে লিগ পরিচালনার জন্য একটি ‘গভর্নিং কাউন্সিল বোর্ড’ গঠন করার কথাও জানানো হয়েছে, যারা লিগের সমস্ত বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *