ISI Hyperlink Arrest | ১২ বছরেও স্বামীর প্রকৃত বাড়ির ঠিকানা অজানা স্ত্রীর! আইএসআই যোগে ধৃত সাইফুলকে ঘিরে রহস্য

ব্লগ/BLOG
Spread the love


কিশনগঞ্জ: ১২ বছরের বিবাহিত জীবন, অথচ স্বামীর আসল বাড়ি কোথায়, তা জানতেন না স্ত্রীও! আইএসআই যোগের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলামকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে (ISI Hyperlink Arrest)। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার পাঞ্জিপাড়া (Panjipara) এলাকার দেওনা গ্রামের এই ঘটনায় শোরগোল পড়েছে।

জানা গিয়েছে, সীমান্ত লাগোয়া নির্জন গ্রাম দেওনার শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত ছিল সাইফুলের। তার স্ত্রী সখিনা বেগমের দাবি, দীর্ঘ ১২ বছরের দাম্পত্যে তিনি কখনও স্বামীর প্রকৃত বাড়ির ঠিকানা জানতে পারেননি। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের বিস্ফোরক দাবি, সাইফুল এ দেশেরই স্থায়ী বাসিন্দা নয়। সীমান্ত এলাকার কৌশলগত সুবিধা নিতেই সে শ্বশুরবাড়িকে নিরাপদ ডেরা হিসেবে ব্যবহার করত বলে অভিযোগ।

উল্লেখ্য, পাঞ্জিপাড়ার ওই এলাকায় বিএসএফের (BSF) একটি ক্যাম্প রয়েছে। সীমান্ত সংলগ্ন এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব এবং সাইফুলের মতো সন্দেহভাজন ব্যক্তির দীর্ঘকালীন উপস্থিতি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। ঘটনার তদন্তভার হাতে নিয়ে এসটিএফ (STF) আধিকারিকরা বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন। সাইফুলকে জেরা করে এই নাশকতার ছক বা আন্তর্জাতিক যোগসূত্রের বিষয়ে আরও বড় তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *