শান্তিচুক্তির একদিনের মধ্যেই ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। শনিবার তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ এমনই ঘোষণা করেছে। তাদের দাবি, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে আমেরিকা এবং ও ইজরায়েল। এর জেরেই এই পদক্ষেপ করা হয়েছে। এর ফলে হরমুজ দিয়ে ফের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। যদিও ওয়াশিংটনের আবার দাবি, হরমুজ বন্ধ নেই খোলাই রয়েছে।
শনিবার ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ তাদের বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। অন্যদিকে, বিশ্বাস ভঙ্গ করছে আমেরিকাও। এর পরিপ্রক্ষিতেই বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ। শুধু তাই নয়, এই পদক্ষেপকে তারা ইরানের ‘প্রথম পদক্ষেপ’ বলেও বর্ণনা করেছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
সর্বশেষ খবর

