IPL to rethink Affect Participant rule after looking for franchises’ suggestions

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আইপিএল থেকে কি ‘ইমপ্যাক্ট প্লেয়ারে’র নিয়ম উঠে যাচ্ছে? ইতিমধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে ভারত অধিনায়ক শুভমান গিল এই নিয়মের বিরোধিতা করেছেন। ঘরোয়া ক্রিকেটে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম তুলে দিয়েছে। এবার কি আইপিএল থেকেও নিয়ম উঠে যাবে? আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে এই নিয়ে মতামত চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মতামতের উপর বিতর্কিত নিয়মটি পর্যালোচনা করবে বিসিসিআই।

একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, ৩১ আগস্টের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে মতামত জানতে চেয়েছে বিসিসিআই। এছাড়া আম্পায়ারিং, অনুশীলন ও অন্যান্য বিষয়ে মতামত চাওয়া হয়েছে। তবে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে আইপিএলের অধিনায়কদের আলোচনাতেও এই নিয়ে কথা উঠেছিল। সেখানে অনেকেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটির বিরোধিতা করেছিল। সেই জন্য আগামী মরশুমের আগে ফের ফ্র্যাঞ্চাইজিদের মতামত চাইছে বোর্ড।

আরও পড়ুন:

তাহলে কি আইপিএলে আর ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম দেখা যাবে না? সম্ভবত এই মরশুমে নিয়ম বদলাচ্ছে না। সেটার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া। তারপর কী হবে? মূলত সেটার জন্যই মতামত চাওয়া হয়েছে। ২০২৬-র আইপিএলে ২০০-র বেশি রানের মাত্রা আচমকা অনেকটা বেড়ে গিয়েছে। ব্যাটে-বলে ভারসাম্য থাকছে না বলে অভিযোগ উঠেছে। যদিও সইকিয়ার যুক্তি ছিল, এই নিয়মে বৈচিত্র বেড়েছে। ম্যাচ উপভোগ্য হয়েছে।

উল্লেখ্য, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, শুভমান গিলের মতো তারকারা সরব হয়েছেন। তাঁদের বক্তব্য ছিল যে, এই নিয়মের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে। অন্যদিকে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে এই নিয়ম তুলে দেওয়া হয়েছে। এবার দেখার, আইপিএল থেকেও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম উঠে যায় কি না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *