IPL 2025 | ওয়াংখেড়েতে হিটম্যানের ব্যাটিং বিস্ফোরণ, সূর্যকে সঙ্গে নিয়ে চেন্নাইকে দুরমুশ করলেন রোহিত

IPL 2025 | ওয়াংখেড়েতে হিটম্যানের ব্যাটিং বিস্ফোরণ, সূর্যকে সঙ্গে নিয়ে চেন্নাইকে দুরমুশ করলেন রোহিত

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ওয়াংখেড়েতে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব দেখালেন হিটম্যান রোহিত শর্মা। রোহিতের বিধ্বংসী ইনিংস চেন্নাইকে ৯ উইকেটে হারাল মুম্বই। যোগ্য সঙ্গ দিলেন সূর্যকুমার যাদব। এদিনের জয়ে মুম্বই আরও একধাপ এগিয়ে গেল প্লে অফের দিকে। একের পর এক হেরে ক্রমশ খাদের কিনারায় চলে যাচ্ছে চেন্নাই সুপার কিংস।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এদিনও শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। রাচীন রবীন্দ্র ফিরলেন মাত্র ৫ রানে। সাইক রশিদের সংগ্রহ ১৯। রুতুরাজের বদলি হিসেবে আসা আয়ূষও অভিষেকে ম্যাচেই ব্যাট হাতে কামাল দেখালেন। ১৫ বলে ৩২ রান করেন ১৭ বছরের আয়ূষ। একের পর এক উইকেট হারানোর পর দলের হাল ধরেন রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। দুজনেই হাফসেঞ্চুরি করেন। ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন জাদেজা। ৩২ বলে ৫০ রান করেন শিবম। জাদেজা এবং শিবমের জুটিতে ৭৯ রান তোলে চেন্নাই। ধোনি করলেন ৬ বলে মাত্র ৪ রান। বুমরাহ-স্যান্টনারের দাপটে ১৭৬ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।

১৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন হিটম্যান রোহিত শর্মা। চেন্নাইয়ের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করলেন ভারত অধিনায়ক। তাঁর ব্যাটিং তাণ্ডবে মাথা তুলেই দাড়াতে পারল না চেন্নাইয়ের বোলাররা। ১৭৬ রান নিয়ে ওয়াংখেড়ের মাঠে লড়াই করা কঠিন ছিল মুম্বইয়ের। কিন্তু অসাধ্যসাধন করলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। এদিন রোহিত ৭৬ রানে অপরাজিত থাকেন। ৬৮ রানে অপরাজিত থাকলেন সূর্যকুমার যাদবও। ২৬ বল বাকি থাকতেই চেন্নাইকে ৯ উইকেটে হারিয়ে ম্যাচ জিতল মুম্বই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *