Instructor arrested in Jhargram on costs of inappropriately touching feminine college students

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


যোগ ব্যায়াম শেখানোর নাম করে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কয়েক জন ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের একটি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অরূপকুমার নায়েকের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই শিক্ষকের আচরণের শিকার হচ্ছিল ছাত্রীরা। বিষয়টি নিয়ে ভয়ে এত দিন মুখ খোলেনি তারা। সম্প্রতি কয়েকজন অভিভাবক বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক অন্তর্যামী রানাকে মৌখিক ভাবে জানিয়েছিলেন বলে জানা গিয়েছে।

অভিভাবকদের অভিযোগ, বিষয়টি জানানোর পরেও তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না করে তাঁদের চুপ করে থাকতে বলা হয়েছিল। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে বুধবার কয়েক জন ছাত্রীর অভিভাবক স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে এর কারণ জানতে চান। তাঁদের সঙ্গে ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যেরাও।

আরও পড়ুন:

এর পর অভিযুক্ত শিক্ষককে স্কুলে ডেকে তাঁর কাছে অভিযোগের বিষয়ে জানতে চান অভিভাবকেরা। তা নিয়ে স্কুল চত্বরে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ স্কুলে পৌঁছে অরূপকে থানায় নিয়ে যায়। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা বলেন, “একটা অভিযোগ সামনে আসছে স্কুলের যোগা টিচারের বিরুদ্ধে। ছাত্রীরা ব্যাডটাচের অভিযোগ করেছে। লিখিত অভিযোগ পেলে পদক্ষেপ নিয়ে তদন্ত করা হবে।” স্কুলের এক নাবালিকা পড়ুয়ার দাদু বলেন ” অনেক দিন ধরে বিভিন্ন ক্লাসের নাবালিকাদের সাথে ওই শিক্ষক অশ্লীল আচরণ করছিলেন। সবাইকে ভয় দেখানো হয়েছিল। আজ রাতেই আমি থানায় অভিযোগ জানিয়েছি। “এদিন বৃহস্পতিবার ওই শিক্ষককে পকসো আইনের ১০ ধারায় আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *