Indonesia Earthquake | ইন্দোনেশিয়ায় জোড়া তাণ্ডব! কয়েক ঘণ্টার ব্যবধানেই ফের ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৩৮

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সকালের পর ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia Earthquake)। প্রথমটির পর দ্বিতীয় ধাক্কায় দেশজুড়ে আতঙ্ক তুঙ্গে উঠেছে। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার সকালে প্রথম শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস অঞ্চলের নাগেকেও জেলায়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৭। ভূকম্পনের উৎসস্থল ছিল মাটির অগভীরে। অত্যন্ত তীব্র এই কম্পনের ফলে মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাধিক বহুতল এবং বাড়িঘর। ধসে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে একাধিক প্রধান সড়ক। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে (Dying Toll) এবং ১৩ জন গুরুতর আহত। প্রায় ২,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরপরই সুনামির সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা তুলে নেওয়া হয়।

এই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই শনিবার বিকেলে ইন্দোনেশিয়ায় পুনরায় অনুভূত হয় দ্বিতীয় ভূমিকম্প। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, বিকেল ৪:২৪ নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী) দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬.৫। তবে এটি ভূগর্ভের ১৬৫ কিলোমিটার গভীরে ঘটায় এখন পর্যন্ত নতুন করে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

বর্তমানে দুর্গম এলাকাগুলোতে দ্রুতগতিতে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় কাজ ব্যাহত হলেও প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *