Indian scholar killed in Toronto | কানাডায় কেন বারবার টার্গেট ভারতীয়রা? টরন্টোয় ছাত্র খুনে ঘনাচ্ছে রহস্য

Indian scholar killed in Toronto | কানাডায় কেন বারবার টার্গেট ভারতীয়রা? টরন্টোয় ছাত্র খুনে ঘনাচ্ছে রহস্য

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে ফের আক্রান্ত ভারতীয় পড়ুয়া (Indian Pupil)। এবার কানাডার টরন্টোয় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন শিবাঙ্ক অবস্থি (২০) নামে এক মেধাবী ছাত্র। টরন্টো বিশ্ববিদ্যালয়ের (Toronto College) স্কারবরো ক্যাম্পাসের অদূরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে টরন্টো পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শিবাঙ্ক টরন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি (PhD) করছিলেন। বৃহস্পতিবার স্কারবরো ক্যাম্পাসের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিবাঙ্ক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

শিবাঙ্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল সামাজিক মাধ্যম ‘X’-এ জানিয়েছেন, “আমরা শিবাঙ্ক অবস্থির অকাল প্রয়াণে শোকস্তব্ধ। এই কঠিন সময়ে তাঁর পরিবারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা করা হচ্ছে।”

কানাডায় ভারতীয়দের ওপর হামলার ঘটনা ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। উল্লেখ্য, গত সপ্তাহেই টরন্টো থেকে হিমাংশি খুরানা নামে এক ভারতীয় তরুণীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় আবদুল গাফুরি নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হিমাংশি হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের এক ছাত্রের খুনের ঘটনায় সেখানে বসবাসকারী ভারতীয় পড়ুয়া ও তাঁদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *