Indian Hockey Workforce Jersey Colour | তীব্র বিতর্কের জেরে অবশেষে পিছু হটল হকি ইন্ডিয়া! গেরুয়া নয়, ২০২৬ এশিয়ান গেমসে ফিরছে সেই চেনা নীল জার্সিই  

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিতর্ক কাটিয়ে ফের নিজেদের ঐতিহ্যবাহী নীল রঙেই ফিরছে ভারতীয় হকি দলের (Indian Hockey Workforce Jersey Colour) জার্সি। আগামী ২০২৬ এশিয়ান গেমসে দলের জার্সির রঙের ক্ষেত্রে প্রথম পছন্দ হিসেবে নীল রংকেই বেছে নেওয়ার কথা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (IOA) জানিয়ে দিল হকি ইন্ডিয়া। তবে সম্পূর্ণ বাদ দেওয়া হচ্ছে না গেরুয়া রংটিকে, সেটিকে জার্সির দ্বিতীয় বিকল্প বা অ্যাওয়ে জার্সি হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার হকি ইন্ডিয়ার কোষাধ্যক্ষ শেখর মনোহরণ সংবাদমাধ্যমকে জানান, “ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের কাছে জার্সির পছন্দের রং জানতে চেয়েছিল। হকি ইন্ডিয়া প্রথম পছন্দ হিসাবে নীল রং বেছে নিয়েছে এবং দ্বিতীয় পছন্দ হিসাবে গেরুয়া রং রাখা হয়েছে।”

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে বিশ্বকাপের ঠিক আগে হকি ইন্ডিয়া হঠাৎ করেই জাতীয় দলের জার্সির রং বদলে গেরুয়া করে দিয়েছিল, যা নিয়ে দেশজুড়ে প্রবল রাজনৈতিক ও ক্রীড়ামহলে বিতর্ক তৈরি হয়েছিল। সেসময় হকি ইন্ডিয়ার পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছিল যে, টেকনিক্যাল মতামতের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলোয়াড় ও কোচদের দাবি ছিল, নীল রঙের অ্যাটর্ফে খেলার সময় নীল জার্সি পরলে খেলোয়াড়দের একে অপরকে দেখতে ও চিনতে সমস্যা হয়। সেই সময় খেলোয়াড়েরা হলুদ ও কমলা রঙের পরামর্শ দিয়েছিলেন এবং জাতীয় পতাকায় গেরুয়া রং থাকার কারণে সেই রঙটিকেই বেছে নেওয়া হয়েছিল।

কিন্তু এই বদলের সিদ্ধান্ত সামনে আসতেই পারগৎ সিং, ধনরাজ পিল্লাই এবং বীরেন রসকিনহার মতো ভারতের একাধিক প্রাক্তন অধিনায়ক তীব্র আপত্তি জানান ও প্রশ্ন তোলেন। এমনকি ভারতীয় হকি দলের দীর্ঘকালীন পৃষ্ঠপোষক ও ওডিশার তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই জার্সি বদলকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছিলেন। বিতর্কের জল বহুদদূর গড়ায় যখন হকি ইন্ডিয়ার সভাপতি তথা প্রাক্তন তারকা খেলোয়াড় দিলীপ টির্কে জানিয়ে দেন যে, জার্সির রং বদলের এই সিদ্ধান্তটি তাঁর অজান্তেই নেওয়া হয়েছিল এবং কার্যনির্বাহী বোর্ডের সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি। অবশেষে সমস্ত জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে ২০২৬ এশিয়ান গেমসের আগে দলের ঐতিহ্যবাহী নীল জার্সিতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল হকি ইন্ডিয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *