Indian Cricket Workforce | মাঠে নামার আগে গম্ভীরের বাড়িতে ভূরিভোজ! বিশ্রামে টিম ইন্ডিয়া, সূর্যদের নজরে এবার নামিবিয়া

Indian Cricket Workforce | মাঠে নামার আগে গম্ভীরের বাড়িতে ভূরিভোজ! বিশ্রামে টিম ইন্ডিয়া, সূর্যদের নজরে এবার নামিবিয়া

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) আমেরিকার বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর এবার লক্ষ্য নামিবিয়া (India vs Namibia)। বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। তার আগে রবিবারই রাজধানী পৌঁছে গেল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Workforce)। তবে দিল্লি পৌঁছানোর পরই ক্রিকেটারদের গন্তব্য ছিল প্রধান কোচ গৌতম গম্ভীরের বাসভবন। রবিবার রাতে কোচের বাড়িতে নৈশভোজে খোশমেজাজে ধরা দিলেন ভারতীয় তারকারা।

রবিবার দিল্লি বিমানবন্দরে নামার পর গৌতম গম্ভীর নিজের ব্যক্তিগত গাড়িতে রাজেন্দ্র নগরের বাড়িতে পৌঁছান। কিছুক্ষণ পরেই টিম বাসে চেপে সেখানে হাজির হন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। তাঁদের স্বাগত জানাতে স্ত্রী নাতাশা জৈন ও দুই কন্যা আজিন ও আনাইজাকে নিয়ে গেটের সামনেই দাঁড়িয়ে ছিলেন গম্ভীর। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হাসিমুখে কোচের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করছেন সূর্যকুমার, হার্দিকরা। ক্রিকেটারদের পাশাপাশি বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লও এই নৈশভোজে আমন্ত্রিত ছিলেন।

সোমবার ভারতীয় দলের কোনো অনুশীলন বা সাংবাদিক বৈঠক রাখা হয়নি। তবে এই ছুটির কারণ কেবল বিশ্রাম নয়, বরং স্টেডিয়ামের ব্যস্ততা। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচ রয়েছে। সেই কারণে সোমবার সকাল ও সন্ধ্যা— দুই বিভাগেই মাঠটি ওই দুই দলের অনুশীলনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ফলে মাঠ ফাঁকা না থাকায় সোমবার দিনটি ছুটির তালিকায় রেখেছে বোর্ড।

মঙ্গলবার দিনের বেলা নামিবিয়া ও নেদারল্যান্ডস ম্যাচ শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ফ্লাডলাইটে অনুশীলন করবে ভারত। বুধবারও চলবে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে টপ অর্ডার কিছুটা হোঁচট খেলেও, সূর্যকুমার যাদবের ব্যাটে জয় আসায় দল এখন ফুরফুরে মেজাজে। দুই দিন টানা অনুশীলনের মাধ্যমেই নামিবিয়াকে হারানোর ঘুঁটি সাজাতে চাইছেন গম্ভীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *