India vs Pakistan Hockey | লন্ডনে হকিতে হরমনপ্রীতদের জয়জয়কার! হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানকে ৪-৩ গোলে হারাল ভারত  

India vs Pakistan Hockey | লন্ডনে হকিতে হরমনপ্রীতদের জয়জয়কার! হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানকে ৪-৩ গোলে হারাল ভারত  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ হকির লড়াইয়ে ফের জয়ী ভারত। লন্ডনের মাটিতে এফআইএইচ প্রো লিগের টানটান উত্তেজনার ম্যাচে ৪-৩ গোলে পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় হকি দল (India vs Pakistan Hockey)। এই জয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত ১০ বছরে পাকিস্তানের বিরুদ্ধে টানা ১৮টি ম্যাচে অপরাজিত রইল ভারত। এই ১৮টি ম্যাচের মধ্যে ১৬টিতেই জয়লাভ করেছে ভারত, মাত্র ২টি ম্যাচ ড্র হয়েছে।

ম্যাচের শুরুতেই কিছুটা চাপে পড়ে যায় ভারত। ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে পাকিস্তানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আহমেদ নাদিম। এরপর সমতা ফেরাতে মরিয়া ভারত আক্রমণের ধার বাড়ায়। দ্বিতীয় কোয়ার্টারের ২২ মিনিটে অভিষেক নায়ারের গোলে ভারত ১-১ সমতা ফেরায়। এর ঠিক ২ মিনিট পরেই নীলকান্ত শর্মার গোলে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায়।

তৃতীয় কোয়ার্টারের ৪১ মিনিটে সুখজিৎ সিংয়ের দুর্দান্ত ফ্লিকে ভারত ব্যবধান বাড়িয়ে ৩-১ করে। এরপর চতুর্থ কোয়ার্টারে ম্যাচের ৫২ মিনিটে রাজিন্দর সিং পেনাল্টি কর্নার থেকে ভারতের চতুর্থ গোলটি করেন।

৪-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ভারতীয় দলের রক্ষণভাগে কিছুটা শিথিলতা দেখা দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান ম্যাচে ফেরার চেষ্টা করে। ৫৪ মিনিটে আবু বাকের পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এরপর খেলা শেষ হওয়ার মাত্র ১০ সেকেন্ড আগে মইন শাকিল পাকিস্তানের হয়ে তৃতীয় গোলটি করলে ব্যবধান কমে ৪-৩ হয়। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতই।

টানা ১৮টি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপট বজায় রাখা ভারতীয় হকির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তা এবং ফরোয়ার্ডদের ক্রমাগত আক্রমণের সমন্বয়ে এই জয় নিশ্চিত করে হরমনপ্রীত সিংয়ের দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *