India boxing staff hit by baggage chaos forward of Commonwealth Video games

India boxing staff hit by baggage chaos forward of Commonwealth Video games

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। তার আগেই ঘোরতর সমস্যায় ভারতীয় বক্সিং দল। গ্লাসগো পৌঁছেই বড় ধাক্কা খেয়েছেন বক্সাররা। বেলফাস্ট থেকে গ্লাসগো যাওয়ার সময় দলের প্রায় অর্ধেক সদস্যের লাগেজ না পৌঁছনোর অভিযোগ উঠেছে। ফলে অনুশীলনের সরঞ্জাম থেকে উদ্বোধনী অনুষ্ঠানে পরার নির্ধারিত পোশাক, সমস্ত কিছু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

প্রস্তুতি শিবির শেষ করে ২২ সদস্যের ভারতীয় বক্সিং দল বেলফাস্ট থেকে গ্লাসগো পৌঁছেছে। তবে সাকশি চৌধুরী (৫১ কেজি), বিশ্বচ্যাম্পিয়ন জেসমিন ল্যাম্বোরিয়া (৫৭ কেজি), পারভিন হুডা (৬৫ কেজি), যাদুমণি সিং (৫৫ কেজি), কপিল পোখারিয়া (৯০ কেজি) এবং পুরুষ দলের প্রধান কোচ সি. কুট্টাপ্পাসহ একাধিক সদস্যের ব্যাগেজ বিমানেই তোলা যায়নি। দলের সূত্রে জানা গিয়েছে, বেলফাস্ট-গ্লাসগো রুটে ছোট আকারের বিমান চলাচল করায় সব লাগেজ একসঙ্গে বহন করা সম্ভব হয়নি। ওই ব্যাগগুলিতে ছিল অনুশীলনের সরঞ্জাম এবং বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে পরার জন্য পোশাক।

আরও পড়ুন:

শুক্রবার থেকে বক্সিং প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ভারতীয় দল চাইছে, যত দ্রুত সম্ভব তাদের সব লাগেজ গ্লাসগোতে পৌঁছে যাক। এর মধ্যেই নতুন আরেকটি সমস্যার মুখে পড়েছে দল। মহিলা দলের কোচের থাকার ব্যবস্থা বক্সারদের সঙ্গে একই হোটেলে করা হয়নি। এতে অনুশীলন ও প্রস্তুতিতে সমস্যা হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। 

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে দোহা থেকে বেলফাস্টে যাওয়ার সময়ও ভারতীয় বক্সিং দল একই ধরনের লাগেজ সমস্যার মুখোমুখি হয়েছিল। এবার কমনওয়েলথ গেমস শুরুর ঠিক আগে এই ঘটনায় ভারতীয় বক্সিং দল সমস্যায় পড়েছে। বক্সিং থেকে একাধিক পদক জয়ের আশা করছে ভারত। কিন্তু লাগেজ সংক্রান্ত জটিলতার কারণে বক্সারদের প্রস্তুতিতে বাধা তৈরি হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *