India-Bangladesh | নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ! বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব দিল্লির, ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত

India-Bangladesh | নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ! বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব দিল্লির, ঢাকায় ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স (Seven Sisters) নিয়ে বাংলাদেশের নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতার (NCP) উসকানিমূলক মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে দুই দেশে। এই পরিস্থিতিতে এবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (Bangladesh Excessive Commissioner) এম রিয়াজ হামিদুল্লাকে তলব (Summoned) করল ভারতের বিদেশ মন্ত্রক। শুধু তাই নয়, চলমান নিরাপত্তার বিষয় বিবেচনা করে ঢাকায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র (Visa utility heart) বুধবার দুপুর ২টো থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (India-Bangladesh)।

এদিন দুপুর ১২টা নাগাদ বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। সূত্রের খবর, বাংলাদেশের এনসিপি নেতা হাসনাত আবদুল্লার ভারতবিরোধী মন্তব্যের জেরেই এই তলব। সোমবার এক সভা থেকে সরাসরি সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন তিনি। তারপরই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল নয়াদিল্লি। এবার তলব করা হল বাংলাদেশের রাষ্ট্রদূতকে।

অন্যদিকে, বাংলাদেশের ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’-এর তরফে বিবৃতি জারি করে ভিসাকেন্দ্র বন্ধের কথা জানানো হয়েছে। ভিসাকেন্দ্র বন্ধে সিদ্ধান্তের নেপথ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতিকে কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে বিস্তারিত কিছু বলা হয়নি। শুধু জানানো হয়েছে, যারা ভিসার আবেদনের জন্য বুধবারের ‘স্লট’ বুক করেছিলেন, তাঁদের জন্য নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে। তবে কতক্ষণ বা কতদিন পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে, তা স্পষ্ট করা হয়নি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে রয়েছে জাতীয় সংসদের নির্বাচন। এদিকে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বাংলাদেশের বিভিন্ন নেতাদের মুখে শোনা যাচ্ছে ভারতবিরোধী মন্তব্য। এই আবহে বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। কিছুদিন আগে বাংলাদেশের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছিল, হাসিনা ভারতে বসে যেভাবে উসকানিমূলক মন্তব্য করে চলেছেন, তা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক। গত রবিবারই ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে বাংলাদেশের বিদেশ মন্ত্রক তলব করেছিল। যদিও তিনি সাফ জানিয়েছেন, শান্তিপূর্ণ নির্বাচন হোক, সেটাই চায় ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *