INDIA | ভারতের মানবাধিকার রক্ষায় মন দিক পাকিস্তান! খাইবার পাখতুনখোয়া নিয়ে খোঁচা

INDIA | ভারতের মানবাধিকার রক্ষায় মন দিক পাকিস্তান! খাইবার পাখতুনখোয়া নিয়ে খোঁচা

শিক্ষা
Spread the love


রাষ্ট্রসংঘ : রাষ্ট্রসংঘের (United Nations) মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি) নাম না করে পাকিস্তানকে (Pakistan) তুলোধোনা করল ভারত। মঙ্গলবার জেনেভার অধিবেশনে ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী পাকিস্তানের উদ্দেশে কড়া ভাষায় বলেন, ‘নিজেদের মানুষকেই বোমা মারছে তারা, অথচ ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে যাচ্ছে বারবার।’

ইউএনএইচআরসি-র সভায় ত্যাগী স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের অভিযোগগুলি একেবারেই ভিত্তিহীন ও উসকানিমূলক। ত্যাগীর কথায়, ‘ভারতের ভূখণ্ড দখলের স্বপ্ন দেখা বাদ দিয়ে পাকিস্তানের উচিত অবৈধভাবে দখল করা জমি ছেড়ে দেওয়া।’
আলোচনায় পাকিস্তানের অর্থনীতি, সে দেশে মানবাধিকারের বেহাল দশা এবং রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব খাটানোর প্রসঙ্গে ইসলামাবাদকে নিশানা করে ভারত। ত্যাগী খোঁচা দিয়ে বলেন, ‘অন্য দেশে সন্ত্রাস চালানো আর জঙ্গিদের আশ্রয় দেওয়ার ফাঁকে সময় পেলে পাকিস্তান নিজেদের জনগণকে বোমা মারা বন্ধ করুক।’

ত্যাগীর এহেন তিরস্কারের পিছনে রয়েছে সোমবারের ভয়াবহ ঘটনা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকার মাতরে দারা গ্রামে বিমানহামলায় মহিলা ও শিশু সহ অন্তত ৩০ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্বংসস্তূপ, ভাঙা ঘরবাড়ি আর আগুনে ভস্মীভূত গাড়ির ভিতর থেকে দেহ বের করা হয়েছে। ওই ঘটনার সমালোচনায় সরব হয় পাকিস্তানের মানবাধিকার কমিশনও। তারা রীতিমতো উদ্বেগ প্রকাশ করে তদন্তের দাবি করেছে।

ভারত (INDIA) এই প্রসঙ্গে মানবাধিকার পরিষদকে মনে করিয়ে দেয়, আলোচনায় সর্বজনীন ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখা জরুরি, নয়তো পক্ষপাতের ধারণা আরও জোরদার হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *