Ind-SA Take a look at sequence | অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন কুলদীপ, টেস্টের প্রস্তুতিতে খেলবেন ‘এ’ সিরিজে

Ind-SA Take a look at sequence | অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন কুলদীপ, টেস্টের প্রস্তুতিতে খেলবেন ‘এ’ সিরিজে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


হোবার্ট: হোবার্টে অজি বধের পর স্কোরলাইন ১-১। উত্তেজক পরিণতির পথে সিরিজ। যদিও সিরিজের শেষ দুই ম্যাচে কুলদীপ যাদবকে ছাড়াই খেলার সিদ্ধান্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টের। দেশে ফিরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত। তারই প্রস্তুতি হিসেবে গৌতম গম্ভীররা চাইছেন দেশে ফিরে লাল বলে চলতি ‘এ’ সিরিজে অংশ নিক কুলদীপ।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে এব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল টিমের তরফে। বিসিসিআই সবুজ সংকেত দেওয়ার পর টি২০ সিরিজের মাঝপথেই দেশে ফিরছেন কুলদীপ। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে ৬ নভেম্বর শুরু দ্বিতীয় চারদিনের ম্যাচে অংশ নেবেন ভারতীয় রিস্টস্পিনার।

রবিবারই ভারত ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম ম্যাচ শেষ হয়। পায়ের চোট সারিয়ে প্রত্যাবর্তনেই ৯০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন অধিনায়ক ঋষভ পন্থ। দ্বিতীয় ম্যাচেও টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন ঋষভ, বি সাই সুদর্শনরা। ঋষভদের সঙ্গে যোগ দেবেন কুলদীপ।

হোবার্ট ম্যাচ শেষে (এই ম্যাচে প্রথম এগারোয় ছিলেন না কুলদীপ) বিসিসিআইয়ের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুলদীপের দেশে ফেরার কথা জানানো হয়েছে। বলা হয়েছে ৬ নভেম্বর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে অনুষ্ঠিত হতে চলা ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচে অংশ নেবেন কুলদীপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *