উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন চশমা কিনে তা পরতেই শুরু হয়ে যায় মাথাব্যথা? এমন সমস্যায় ভোগেন অনেকেই। নতুন চশমার সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগে চোখ এবং মস্তিষ্কের। তাই অন্তত প্রথম কয়েক সপ্তাহ বেশ সমস্যা হয়। তবে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে (Ideas)।
১. দামি চশমা কিনলেও অবশ্যই খেয়াল রাখবেন সেটি ঠিকঠাক ফিট হচ্ছে কিনা। কারণ চশমার ফ্রেম ঢিলে হলেও অস্বস্তি হয়। তেমনি নাক ও কপালে খুব চেপে বসলেও সেটির চাপ থেকে মাথার যন্ত্রণা শুরু হয়।
২. নতুন চশমা চোখে দেওয়ার পরই দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা বন্ধ করতে হবে। ফোন, ল্যাপটপ, টিভি দেখা কমাতে হবে। মাঝে অন্তত কিছুক্ষণের জন্য ব্রেক নিতেই হবে। নাহলে মাথাব্যথা শুরু হবেই।
৩. নতুন চশমা নিলে প্রথমদিন কয়েক ঘণ্টা সেটিই পরুন। য়াবার কয়েক ঘণ্টা পরুন পুরোনো চশমা। ধীরে ধীরে এই সময়সীমা বাড়ান। বিষয়টি সময়সাপেক্ষ হলে, সয়ে যাবে নতুন চশমা।
