ICSE End result 2026 | অভাব ও ক্ষীণ দৃষ্টির বাধা জয়, আইসিএসই-তে ৯১ শতাংশ পেল বেহালার সর্বজিৎ

ICSE End result 2026 | অভাব ও ক্ষীণ দৃষ্টির বাধা জয়, আইসিএসই-তে ৯১ শতাংশ পেল বেহালার সর্বজিৎ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জন্মগত প্রতিকূলতা আর পারিবারিক বিপর্যয়—কোনোটাই দমাতে পারেনি বেহালার বকুলতলার বাসিন্দা সর্বজিৎ গুহঠাকুরতাকে (Sarbajit Guha Thakurta)। রামমোহন মিশন হাইস্কুলের (Rammohan Mission Excessive College) এই ছাত্র আইসিএসই (ICSE End result 2026) পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়ে প্রমাণ করে দিয়েছে যে, অদম্য ইচ্ছাশক্তির কাছে শারীরিক বাধা তুচ্ছ।

চতুর্থ শ্রেণি থেকে সর্বজিতের দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হতে শুরু করে। বর্তমানে তার ডান চোখের দৃষ্টি নেই বললেই চলে, আর বাঁ চোখেও সামান্য দেখেন চশমার সাহায্যে। ২০২০ সালে বাবার মৃত্যুর ঠিক এক মাসের মাথায় দাদামশায়কেও হারায় সে। মা সোমা গুহঠাকুরতার সঙ্গে শুরু হয় বেঁচে থাকার কঠিন লড়াই। আর্থিক অনটনের কারণে কোনো গৃহশিক্ষক ছিল না, মায়ের কাছে আর ইন্টারনেটের সাহায্যেই পড়াশোনা চালিয়েছে সর্বজিৎ।

ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল সর্বজিতের। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা এবং লেন্স বসানোর চড়া খরচের (প্রায় ৭০ হাজার টাকা) কথা মাথায় রেখে সেই স্বপ্ন এখন ফিকে। তবে হার মানতে নারাজ সে। বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হয়ে ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স পড়তে চায় সর্বজিৎ। তার কথায়, “বাস্তবকে মেনে নিয়েই লড়াই চালিয়ে যেতে হবে।” ছেলের এই সাফল্যে পাশে থাকার জন্য স্কুলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার মা। বাধা যাই আসুক, মেধার জোরেই আগামীর পথে পা বাড়াচ্ছে এই লড়াকু কিশোর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *