ICC Champions Trophy | মরকেলের ক্লাসে সামি, পছন্দের খাবারের সন্ধানে কোহলি, জমে উঠেছে ভারতীয় অনুশীলন

ICC Champions Trophy | মরকেলের ক্লাসে সামি, পছন্দের খাবারের সন্ধানে কোহলি, জমে উঠেছে ভারতীয় অনুশীলন

ব্লগ/BLOG
Spread the love


দুবাই: একজন ডুবে নিবিড় অনুশীলনে। অন্যজন অনুশীলনে ডুবে থাকার মাঝেই পছন্দের খাবারের সন্ধানে! দুবাইয়ে জমে উঠেছে টিম ইন্ডিয়ার অনুশীলন শিবির। গতকাল অনুশীলনের শুরুতেই আচমকা বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। আজ দ্বিতীয় দিনের অনুশীলনে সবার নজরে ছিলেন জোরে বোলার মহম্মদ সামি। দলের বোলিং কোচ মরনি মরকেলের নজরদারিতে দীর্ঘসময় বোলিং চর্চা সারলেন সামি। ছন্দে ফেরার মরিয়া চেষ্টা দেখা গিয়েছে তাঁর বোলিং অনুশীলনে। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর বিদেশের মাটিতে সাফল্যের স্বপ্নে ডুবে থাকা ভারতীয় দলও চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে নয়া শুরু চাইছে।

সেই লক্ষ্যপূরণ হবে কিনা, সময় তার জবাব দেবে। তার আগে স্যর ডন ব্র্যাডম্যানের দেশে ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে টিম ইন্ডিয়ার সদস্যদের জন্য রয়েছে একঝাঁক নির্দেশিকা। যার মধ্যে অন্যতম হল, দলের সঙ্গে পছন্দের রাঁধুনি নিয়ে বিদেশ সফরে যেতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। বোর্ডের এমন নির্দেশের কারণেই বিরাট কোহলি তাঁর রাঁধুনি সঙ্গে নিয়ে যেতে পারেননি। ফলে তাঁকে এখন মাঠের বাইরে থেকে পছন্দের খাবার আনাতে হচ্ছে।

গতকাল দুবাই ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টিম ইন্ডিয়ার অনুশীলনের শেষের দিকে এমন অভিনব দৃশ্য দেখা গিয়েছে। যেখানে অনুশীলনের প্রায় শেষ পর্বে আচমকাই কোহলি দলের ম্যানেজার ও স্থানীয় এক ক্রিকেট কর্তাকে ডেকে নেন। তাঁদের পছন্দের খাবার নিয়ে আসার অনুরোধ করেন। দ্রুত ব্যবস্থা হয়ে যায়। কিছু সময় পর ভারতীয় দলের অনুশীলনের শেষে দেখা যায়, বিরাট মাঠের ধারে প্যাকেট থেকে বার করে কিছু খাবার খাচ্ছেন। এমন দৃশ্য থেকে স্পষ্ট, অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর বিসিসিআইয়ের তরফে ভারতীয় ক্রিকেটারদের জন্য তৈরি হওয়া নির্দেশিকা দলের অন্দরে ভালোরকম প্রভাব ফেলেছে। ভারতীয় ক্রিকেট সংসারের একটি অংশ থেকে দাবি করা হচ্ছে, এভাবে বাইরে থেকে পছন্দের খাবার মাঠে আনিয়ে বোর্ড ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বিশেষ বার্তা দিতে চাইছেন বিরাট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *