IAF trainee plane crashes into Prayagraj, rescue underway

IAF trainee plane crashes into Prayagraj, rescue underway

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। বুধবার সকালে জলাশয়ে আছড়ে পড়ল বায়ুসেনার এক প্রশিক্ষণ বিমান। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। কচুরিপানা বোঝাই ওই জলাশয়ে আছড়ে পড়ায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারী দল।

জানা গিয়েছে, বুধবার সকালে বিকট শব্দে প্রয়াগরাজের ওই জলাশয়ে আছড়ে পড়ে বিমানটি। শব্দ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত ওই বিমান থেকে পাইলটদের উদ্ধার করেন তাঁরাই। দু’জন পাইলটই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়, তবে অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির জন্য দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কচুরিপানা বোঝাই ওই পুকুর থেকে বিমানটিকে উদ্ধারের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন:

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *