Huma Qureshi | পার্কিং নিয়ে বচসার জের, খুন হলেন অভিনেত্রী হুমা কুরেশির ভাই

Huma Qureshi | পার্কিং নিয়ে বচসার জের, খুন হলেন অভিনেত্রী হুমা কুরেশির ভাই

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পার্কিং নিয়ে বচসার জেরে নির্মমভাবে খুন হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই আসিফ কুরেশি (৪২)। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির নিজামউদ্দিন এলাকায়। ঘটনায় দু’জন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা নাগাদ এই ঘটনা ঘটে যখন ৪২ বছর বয়সী আসিফ কুরেশি তাঁর বাড়ির প্রধান দরজার সামনে পার্ক করা একটি স্কুটার সরাতে বলেন অভিযুক্তকে। এই সামান্য বিষয়টি নিয়েই অভিযুক্ত দুই যুবকের সঙ্গে তাঁর তীব্র বাগবিতণ্ডা হয়।

ঘটনাপ্রসঙ্গে নিহত আসিফ কুরেশির স্ত্রী শাহীন আসিফ কুরেশি বলেন, “আমাদের বাড়ির সামনে একজন প্রতিবেশী স্কুটার পার্ক করেছিল। আমার স্বামী আসিফ তাকে সরিয়ে নিতে বললে সে আসিফকে গালিগালাজ করে এবং ফিরে আসার হুমকি দেয়।” শাহীন আরও বলেন, “কয়েক মিনিটের মধ্যেই সেই ব্যক্তি তার ভাইকে নিয়ে ফিরে আসে এবং আসিফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।”

আসিফকে দ্রুত পূর্ব কৈলাশের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। শাহীন অভিযোগ করেছেন, অভিযুক্তরা এর আগেও তাঁর স্বামীকে হত্যার চেষ্টা করেছিল।হুমা কুরেশির বাবা সেলিম কুরেশি এই ঘটনায় গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, “দু’জন যুবক বাড়ির সামনে স্কুটার রেখেছিল। আসিফ তাঁদের সেটি সরাতে বললে, তাঁরা দুজনে মিলে আমার ভাইপোকে খুন করে।”

ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে শনাক্ত করেছে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের নাম উজ্জ্বল (১৯) এবং গৌতম (১৮)। ইতিমধ্যেই তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ১০৩-এর অধীনে খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *