How Koel Mallick Mimi Chakraborty have a good time Durga Ashtami 2026

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


দুর্গাপুজোয় রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের বাড়িতে কী হচ্ছে, তার দিকে নজর থাকে সকলেরই। এমনকী, পুজোর কটা দিন মল্লিক বাড়ির পুজো দেখতে পৌঁছে যান দর্শনার্থীরা। বিশেষ করে মহাষ্টমীর সকালে কুমারী পুজো দেখতে আসেন পরিচিতরা। ১৯ অক্টোবর সকালেই মল্লিক বাড়ির পুজোয় এসেছেন বাড়ির বড় মেয়ে কোয়েল মল্লিক। উজ্জ্বল লাল বর্ণের শাড়ির সঙ্গে হলুদ রঙের ডিজাইনার ব্লাউজ, সোনার গয়না আর হালকা মেকআপে স্নিগ্ধ লুকে ধরা দিলেন অভিনেত্রী।

গাড়ি থেকে নেমেই মুখে চওড়া হাসি কোয়েলের। প্রতিবারের মতো এবারও কুমারী পুজোর কজে ব্যস্ত। শঙ্খ বাজিয়ে মন্ডপে প্রবেশ করেন কোয়েল। হাজার ব্যস্ততার মাঝেও বাবা-সন্তানের খেয়াল রাখতে কিন্তু ভোলেননি টলি কুইন। সাদা ধুতি পাঞ্জাবিতে পুজো মন্ডপে অভিনেতা রঞ্জিত মল্লিক। ফ্যানের সামনে আসতই এলোমেলো হয়ে যায় চুল। সঙ্গে সঙ্গে কোয়েল বলেন, “বাবা চুলটা ঠিক করে নাও।”

আরও পড়ুন:

 

এভাবেই সবসময় বাবার খেয়াল রাখেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অন্যদিকে ছেলে মেয়ের দিকেও নজর রাখছেন সেলেব মম কোয়েল মল্লিক। অষ্টমীর সকালে হলুদ পঞ্জাবিতে মামাবাড়ির পুজোয় কবীর। আর মায়ের কোলে বসে পুজো দেখছে লক্ষ্মী মেয়ে কাব্য। সপ্তমীর রাতেও মল্লিক বাড়িতে মা-মেয়ের এই মিষ্টি মুহুর্ত দেখে খুশি অভিনেত্রীর অনুরাগীরা।

 

ভবানীপুরের বাড়িতে যখন পুজোর কাজে ব্যস্ত কোয়েল তখন শিলিগুড়িতেও চূড়ান্ত ব্যস্ততা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। অষ্টমীর সকাল থেকেই বাড়ির পুজোর তোরজোর। নিজের হাতে পদ্ম ফোটানো থেকে সাংবাদিক বন্ধুদের নিজের হাতে প্রদীপের শিখা মাথায় ঠেকিয়ে দেন মিমি। অঞ্জলির সময় ভক্তি ভরে মায়ের আরাধনা করেন। হালকা গোলাপি রঙের সালোয়ার, খোলা চুল, কপালে ছোট্ট টিপ আর হালকা মেকআপে মিমির লুকের স্নিগ্ধতায় মুগ্ধ ভক্তরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *