Homebound out of Oscars | অস্কারে স্বপ্নভঙ্গ! লড়াই জমিয়েও শেষলগ্নে ছিটকে গেল ‘হোমবাউন্ড’

Homebound out of Oscars | অস্কারে স্বপ্নভঙ্গ! লড়াই জমিয়েও শেষলগ্নে ছিটকে গেল ‘হোমবাউন্ড’

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরও একবার স্বপ্নভঙ্গ হলো ভারতীয় সিনেমাপ্রেমীদের। ৯৮তম অস্কারের (Oscar 2026) মঞ্চে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে এগোলেও শেষ রক্ষা হলো না। কান চলচ্চিত্র উৎসবে মার্টিন স্করসেসির প্রশংসা কুড়ানো নীরজ ঘাওয়ানের ‘হোমবাউন্ড’ (Homebound out of Oscars) ছিটকে গেল অস্কারের দৌড় থেকে। বৃহস্পতিবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে প্রকাশিত তালিকা থেকে বাদ পড়েছে ভারতের এই ছবিটি।

২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘হোমবাউন্ড’ (Homebound Film India)। করোনা লকডাউনের প্রেক্ষাপটে পরিযায়ী শ্রমিকদের অসহায়তা আর এক দলিত মেয়ে সুধা ভারতীর জীবন সংগ্রামের গল্প বুনেছিলেন পরিচালক নীরজ ঘাওয়ান। সুধার চরিত্রে জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) অভিনয় আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়েছিল। ঈশান খট্টর ও বিশাল জেঠওয়ার মতো অভিনেতাদের উপস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সেই দীর্ঘ পদযাত্রার করুণ ছবি দেখে কানের মঞ্চে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন বিশ্ববরেণ্য সিনেব্যক্তিত্বরা। প্রযোজক করণ জোহরের হাত ধরে যখন ছবিটি অস্কারের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে সেরা ১৫-র তালিকায় জায়গা করে নেয়, তখন থেকেই ভারতবাসীর প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল।

শর্টলিস্ট থেকে বাদ ‘হোমবাউন্ড’: গত ৬ জানুয়ারি অ্যাকাডেমির তরফে পনেরোটি শর্টলিস্টেড ছবির নাম ঘোষণা করা হয়েছিল। সেখানে ভারত ছাড়াও ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, স্পেন এবং জাপানের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু বৃহস্পতিবার চূড়ান্ত পর্বের যে তালিকা সামনে এল, সেখানে দেখা গেল নেই ভারতের নাম। ‘দ্য সিক্রেট এজেন্ট’ (ব্রাজিল), ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (ফ্রান্স) কিংবা ‘সাউন্ড অফ ফলিং’ (জার্মানি)-এর মতো ছবিগুলো জায়গা করে নিলেও নীরজের ম্যাজিক অস্কারের জুরি বোর্ডকে শেষ পর্যন্ত তৃপ্ত করতে পারল না।

অপেক্ষা বাড়ল ভারতের: অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার খরা দীর্ঘদিনের। ‘হোমবাউন্ড’-কে কেন্দ্র করে সেই খরা কাটার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা চূড়ান্ত মনোনয়নের আগেই ফিকে হয়ে গেল। দেশবাসীর আক্ষেপ, ভারতের মাটির নিখাদ গল্প বিশ্বমঞ্চে প্রশংসিত হলেও পুরস্কারের মাপকাঠিতে কেন বারবার পিছিয়ে পড়ছে দেশীয় সিনেমা? জাহ্নবী-ঈশানদের হাত ধরে ভারতে সোনালি মূর্তি আসার যে স্বপ্ন ভারতবাসী দেখেছিল, তা আরও একবার দীর্ঘ প্রতীক্ষার তালিকায় নাম লেখাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *