Hockey World Cup 2026 | জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে হকি বিশ্বকাপে পঞ্চম ভারত, ১৯৭৪-এর পর সেরা সাফল্য

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ নভনীত কৌরের জোড়া গোলের সৌজন্যে জার্মানিকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে (Hockey World Cup 2026) দুর্দান্তভাবে অভিযান শেষ করল ভারতীয় মহিলা হকি দল। আমস্টেলভিনে বৃহস্পতিবারের ম্যাচে (India Vs Germany) এই জয় ভারতকে পঞ্চম স্থান এনে দিয়েছে। ১৯৭৪ সালে বিশ্বকাপের আসরে চতুর্থ হওয়ার পর এটিই ভারতের সেরা ফল।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। দুই দলই আক্রমণ তৈরি করলেও রক্ষণভাগের দৃঢ়তায় স্কোরলাইন ছিল গোলশূন্য। বিরতির পরই বদলে যায় ম্যাচের চিত্র।

ম্যাচের ৪৩ মিনিটে ইশিকা ফিল্ড গোল করে ভারতকে এগিয়ে দেন। এরপরেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-০ করেন নভনীত কৌর। তবে এখানেই থামেনি ভারতের আক্রমণ। ৪৭ মিনিটে ফের গোল করেন নভনীত, এবার দুর্দান্ত ফিল্ড গোলের মাধ্যমে। শেষ কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জার্মানি। ম্যাচের ৫৯ মিনিটে লিন ক্রিংস ফিল্ড গোল করে ব্যবধান কমালেও ভারতের জয় আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

এই জয় শুধু বিশ্বকাপের ম্যাচে সাফল্য নয়, ভারতীয় মহিলা হকির (Hockey) জন্যও একটি উল্লেখযোগ্য মাইলফলক। ১৯৭৪ সালের পর বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চম স্থান অর্জন করে নতুন নজির গড়ল দল। আর নভনীতের জোড়া গোল হয়ে থাকল ভারতের দুর্দান্ত জয়ের অন্যতম প্রধান মুহূর্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *