Hili | বিএসএফ-এর জালে মাদক পাচারকারী: হিলিতে উদ্ধার ১৩ লক্ষ টাকার ইয়াবা!

Hili | বিএসএফ-এর জালে মাদক পাচারকারী: হিলিতে উদ্ধার ১৩ লক্ষ টাকার ইয়াবা!

ভিডিও/VIDEO
Spread the love


হিলি: সীমান্তে কড়া নজরদারি চালিয়ে বড়সড় সাফল্য পেল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। বৃহস্পতিবার ভোরে হিলির (Hili) গোবিন্দপুর সীমান্ত এলাকায় পাচারের ছক বানচাল করে ১৩ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল ৭৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। এই ঘটনায় রাশিদুল মোল্লা (৩৮) নামে স্থানীয় এক বাসিন্দাকে হাতেনাতে পাকড়াও করেছে বিএসএফ।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কাকভোরে গোবিন্দপুর বিওপি (BOP) সংলগ্ন এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালান বিএসএফ জওয়ানরা। সীমান্ত রেখার ওপারে ভারতীয় ভূখণ্ডের ভেতরেই সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন জওয়ানরা। এরপর রাশিদুল মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করে ব্যাপক তল্লাশি চালানো হয়। ধৃতের কাছে থাকা টোপলা খুলতেই বেরিয়ে আসে ১৬৬৫ পিস ইয়াবা ট্যাবলেট। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) হিসেব অনুযায়ী, উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ৪ হাজার টাকা। মাদকের পাশাপাশি ধৃতের কাছ থেকে বাংলাদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জেরায় ধৃত রাশিদুল ইয়াবা পাচারের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার বিকেলের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃতকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

The submit Hili | বিএসএফ-এর জালে মাদক পাচারকারী: হিলিতে উদ্ধার ১৩ লক্ষ টাকার ইয়াবা! appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *