শিলিগুড়ি: স্কুটারে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় (Highway Accident) গুরুতর জখম হলেন এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার সময় মাটিগারা থানার সামনে স্কুটারটি ও টোটোর আহত হন ইলা পাল চৌধুরী মেমোরিয়াল ট্রাইবাল হিন্দি হাইস্কুলের ছাত্র প্রভাত ওঁরাও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন আর পরীক্ষা দিতে পারেননি তিনি।
কবি সুকান্ত হাইস্কুলের প্রধান শিক্ষক ঋষিন বিশ্বাস জানান, সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ দুর্ঘটনার খবর মেলে। পরীক্ষার্থীর অবস্থা সংকটজনক হওয়ায় কাউন্সিলের তরফে হাসপাতালে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি বলে জানান কনভেনার রাম ছেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, ছাত্রটি বর্তমানে চিকিৎসাধীন।
