কিশনগঞ্জ: কাটিহারের পুঠিয়া থানা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে (NH31) এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় (Highway Accident) তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার ৩১ নম্বর জাতীয় সড়কের ইমলী চকে পুঠিয়া-দুমড়া রাস্তায় পাট বোঝাই একটি ট্রাক্টর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উলটে যায়। দুর্ঘটনার মুহূর্তে ট্রাক্টরে থাকা শ্রমিক ও চালক ভারী ট্রাক্টর ও পাটের বস্তার নিচে চাপা পড়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পুঠিয়া থানার পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে হতাহতদের উদ্ধার করে। পুলিশ তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটিহার সদর হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে, গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য কাটিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হতাহত সকলেই কাটিহারের বরারি নয়াটোলার বাসিন্দা।
The publish Road Accident | কাটিহারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পাট বোঝাই ট্রাক্টর উলটে ৩ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৩ appeared first on Uttarbanga Sambad.
